News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সব প্রধান রাস্তার দুই পাশে ফুল ফলের গাছ লাগানো হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের সব প্রধান রাস্তার দুই পাশে ফুল ফলের গাছ লাগানো হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ বিগত ১১ মাসে রাজ্য সরকার ২১৯টি জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ রাজ্যের বিল্ডিং রুলস পরিবর্তন করে নতুনভাবে তৈরী করা হয়েছে৷ তাতে সকল অংশের মানুষ লাভবান হবেন৷ রাজ্য সরকার এবার বাজেটে সামাজিক ভাতার পরিমাণ বৃদ্ধি করে এক হাজার টাকা করেছে৷ আগামী দিনে পর্যায়ক্রমে ভাতার পরিমাণ দুই হাজার টাকা করা হবে৷ তার জন্য কাউকে আন্দোলন করতে হয়নি৷ আজ কাঠালিয়া ব্লক অফিস প্রাঙ্গণে ব্লকভিত্তিক গ্রাম স্বরাজ অভিযান কর্মসূচিতে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ ভারত সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি অনুযায়ী বিভিন্ন প্রকল্পের সুুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাঠালিয়া ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক প্রাঙ্গণে গ্রাম স্বরাজ অভিযান অনুষ্ঠিত হয়৷ এতে বিভিন্ন দপ্তর থেকে সংশ্লিষ্ট প্রকল্প বিষয়ে জনসাধারণকে সচেতন করতে স্টল খোলা হয়৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্যে সমস্ত প্রধান রাস্তার দুই পাশে ফুল ও ফলের গাছ লাগানো হবে৷ তাতে রাজ্যের প্রাক’তিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে৷

বাইরের পর্যটকদের রাজ্যের এই নির্মল পরিবেশ আক’ষ্ট করবে৷ তাতে পর্যটনকে ভিত্তি করে এরাজ্যের রোজগারের পথ প্রশস্থ হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাস্তার পাশের ফল ও ফুল গাছ রক্ষণা বেক্ষণের জন্য সংশ্লিষ্ট এলাকার মানুষদের দ্বায়িত্ব দেওয়া হবে৷ তার জন্য তাদেরকে মাসে ২০০ টাকা করে দেওয়া হবে৷ এতে রাজ্য সরকারের চল্লিশ কোটি টাকা খরচ হবে৷ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি সম্পর্কেও মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী আয়ুমান ভারত প্রকল্প একটি ঐতিহাসিক সিদ্ধান্ত৷ এই প্রকল্পে এ পর্যন্ত রাজ্যে ২ লক্ষ ৬৩ হাজার পরিবারে ই-কার্ড দেওয়া হয়েছে৷ ইতি মধ্যে এই প্রকল্পে সাধারণ মানুষকে ১ কোটি ১০ লক্ষ টাকার সহায়তা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী আক্ষেপের সঙ্গে বলেন, উজ্জলা যোজনায় পূর্বতন সরকারের সময়ে মাত্র ৩৪ হাজার পরিবারে গ্যাস সংযোগ দেওয়া হয়, আর বর্তমান রাজ্য সরকারের ১১ মাসে ২ লক্ষ ১৭ হাজার পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুুভাষ চন্দ্র দাস, সমাজসেবী প্রতিমা ভৌমিক, বাহারুল ইসলাম মজমদার, জেলাশাসক বাক্ষিত কাউর, কাঠালিয়া ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তপন কুমার ত্রিপুরা প্রমুখ৷ মুখ্যমন্ত্রী ব্লক কার্যালয় প্রাঙ্গণে ব্লক নলেজ রিসোর্স এর নবনির্মিত ভবনেরও দ্বারোদঘাটন করেন৷ এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৪৪ লক্ষ ৭৪ হাজার ৫০২ টাকা৷
পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কাঠালিয়া ব্লকের উত্তর পাহাড়পুর প’ায়েতে মহারাণী ভিক্টোরিয়া ভিলেজ ফেডারেশনের দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন৷

উত্তর পূর্বা’ল গ্রামীণ জীবিকা প্রকল্পের অধীন এই ফেডারেশন ২৯টি মহিলা স্ব-সহায়ক দল নিয়ে গঠিত৷ উত্তর পূর্বা’ল উন্নয়ন মন্ত্রকের আর্থিক সহায়তায় গ্রামীণ মহিলাদের জীবন জীবিকার মানোন্নয়নের জন্য এধরণের দল এবং ফেডারেশন গঠন করা হয়েছে৷ বড়মুড়া এস বি সুকল প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মহিলাদের সশক্তিকরণের উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, ভারতবর্ষ হচ্ছে মাত’তান্ত্রিক দেশ৷ ভারতীয় ক’ষ্টি সংস্ক’তি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ৷ ভারতীয় সমৃদ্ধ সংস্ক’তি সারা বিশ্বে সমাদৃত হচ্ছে৷ তিনি বলেন, ইতিহাসে মহিলাদের সম্মানের সঙ্গে শ্রদ্ধা করা হয়৷ ভারত সরকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ণ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে ৯০০ মেট্রিক টন গুলমরিচ উৎপাদন হয়৷ কিন্তু চাষীরা প্রক’ত দাম পাচ্ছেনা৷ মুখ্যমন্ত্রী স্বসহায়ক দলগুলিকে আদা ও গুলমরিচের চাষ ও বাজারজাত করার বিষয়ে পরামর্শ দেন৷ এব্যাপারে সরকার সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ব্যবসায়িক মানসিকতা ও দৃঢ় সংকল্প থাকলে অর্থনৈতিকভাবে কাউকে পিছিয়ে থাকতে হয় না৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উত্তর পাহাড়পুর প’ায়েতে ঘোষপাড়া থেকে বড়মুড়া পর্যন্ত নতুন একটি রাস্তার আজ শিলান্যাস করেন৷ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমাজসেবী প্রতিমা ভৌমিক, সিপাহীজলা জেলাশাসক বাক্ষিত কাউর, কাঠালিয়া প’ায়েত সমিতির চেয়ারম্যান পিন্টু আইচ, গ্রামীণ জীবিকা প্রকল্পের জেলা আধিকারিক জীবন দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top