News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের পড়াশুনা নিয়ে এখন শিক্ষকরা কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন ঃ শিক্ষামন্ত্রী
Image

ছাত্রছাত্রীদের পড়াশুনা নিয়ে এখন শিক্ষকরা কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ ছাত্রছাত্রীদের পড়াশুনা নিয়ে এখন শিক্ষক-শিক্ষিকারা কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন৷ এই বিষয়টিকে প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে নতুন দীশা প্রকল্প৷ শুক্রবার মন্ত্রিসভা এই প্রকল্পের অনুমোদন দিয়েছে৷ প্রকল্প অনুসারে মূল্যায়ণ হবে শিক্ষক-শিক্ষিকাদেরও৷ তাতে দূর্বলতা ধরা পরলে তাঁদেরও জবাবদীহী করতে হবে৷ শনিবার মহাকরণে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, রাজ্যের শিক্ষার ব্যবস্থার বেহাল দশার জন্য কোন শিক্ষক-শিক্ষিকাদের আমরা দায়ী করব না৷ কিন্তু, এখন থেকে তাঁরা কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন৷


তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্য্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষার মূল্যায়ণের কাজ সমাপ্ত হয়েছে৷ তাতে, ছাত্রছাত্রীদের শিক্ষার হাল হতাশাজনক বলে উঠে এসেছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্য্যন্ত ৩ লক্ষ ২০ হাজার ৯৩৬ জন ছাত্রছাত্রীদের মধ্যে ৩ লক্ষ ১৬ হাজার ৬১১ জন ওই কর্মসূচীতে যোগ দিয়েছে৷ তাদের মূল্যায়ণ করা হয়েছে৷ মূল্যায়ণ শেষে প্রাপ্ত রিপোর্ট থেকে শিক্ষামন্ত্রী এদিন কয়েকটি উদাহরণ তুলে ধরেন৷ তিনি বলেন, পঞ্চম শ্রেণীর ৫১ হাজার ৫৫৯ জন ছাত্রছাত্রীর মূল্যায়ণ করা হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, পঞ্চম শ্রেণীর ৬০ শতাংশ ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণীর বাংলা বই পড়তে পারে না৷ তেমনি ৪৬ শতাংশ ছাত্রছাত্রী বিয়োগ জানে না এবং ৮১ শতাংশ ছাত্রছাত্রী ভাগ জানে না৷
এদিন শিক্ষামন্ত্রী অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষার হাল সবচেয়ে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন৷ তাঁর কথায়, অষ্টম শ্রেণীতে ৫৪ হাজার ৬৬ জন ছাত্রছাত্রীর মূল্যায়ণ করা হয়েছে৷ এর মধ্যে ৫৮০০ জনের সংখ্যা পরিচিতি হয়নি৷ তারা ১ থেকে ৯ পর্যন্ত পড়তে পারলেও ১১ সংখ্যাটি থেকে পড়তে পারে না৷ তিনি আরও জানান, অষ্টম শ্রেণীর ৩৬ শতাংশ ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণীর বাংলা বই পড়তে পারে না৷ তেমনি ৬৭ শতাংশ ছাত্রছাত্রী ভাগ করতে জানে না৷


তাই, শিক্ষার হাল ফেরাতে নতুন প্রকল্প এনেছে রাজ্য সরকার, বলেন শিক্ষামন্ত্রী৷ তিনি জানান, ‘নতুন দীশা’ প্রকল্পে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ এই প্রকল্পের জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তাঁর কথায়, এই প্রকল্পের অন্তর্গত সেরা ৮০০ শিক্ষক বাছাই করে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷ ১৫ দিন রাজ্যে এবং ১৫ দিন বহিরাজ্যে প্রশিক্ষণ নেবেন তাঁরা৷ পাশাপাশি, বুনিয়াদী স্তরে মোট ২৫ হাজার শিক্ষক-শিক্ষিকাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে৷ শিক্ষামন্ত্রীর কথায়, ওই ৮০০ শিক্ষক প্রশিক্ষণ শেষ হওয়ার পর তিন বছর কোন সুকলে শিক্ষকতা করবেন না৷ তাঁদের ব্লক স্তরে পোস্টিং দেওয়া হবে৷ কারণ, তাঁরা সুকলের প্রতি ক্লাসের উপর নজরদারী চালাবেন৷ তিনি বলেন, ওই শিক্ষকরা ক্লাসের ভেতরেই ছাত্রছাত্রীদের সাথে বসে শিক্ষক-শিক্ষিকারা কি পড়াচ্ছেন তা নজরদারী করবেন৷ এর ভিত্তিতে ওই ক্লাসের শিক্ষকের মূল্যায়ণও তাঁরাই করবেন৷


শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রতি শিক্ষকের জন্য ওয়ার্কবুক তৈরি করে দেওয়া হবে৷ তাতে, শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষণ কর্মক্ষমতা যাচাই করা সহজ হবে৷ তিনি আরও জানান, প্রতি শিক্ষা বছরের মধ্যবর্তী সময়ে শিক্ষক-শিক্ষিকাদের ওয়ার্কবুক যাচাই করা হবে এবং বছরের শেষে পর্যালোচনা করবে শিক্ষা দপ্তর৷ শুধু তাই নয়, তৃতীয় পক্ষকে দিয়েও শিক্ষক-শিক্ষকাদের শিক্ষণ কর্মক্ষমতা যাচাই করা হবে৷ পাশাপাশি, প্রযুক্তির সহায়তায় ছাত্রছাত্রীদের প্রত্যেকের পড়াশুনার হাল নজরদারীতে রাখা হবে৷ শিক্ষামন্ত্রী দাবি, একজন শিক্ষক একজন ছাত্রকে কিভাবে পড়াচ্ছেন তা পুঙ্খনাপুঙ্খভাবে খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে৷


তিনি জানান, এই প্রকল্পে প্রত্যেক প্রধান শিক্ষকদের ল্যাপটপ দেওয়া হবে৷ ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সমস্ত তথ্য তাঁদের এমআইএস-এ তুলতে হবে৷ এছাড়া বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ওই ৮০০ শিক্ষকরাও সমস্ত রিপোর্ট এমআইএস-এ তুলবেন৷
শিক্ষামন্ত্রীর মতে, বুনিয়াদী স্তরেই ছাত্রছাত্রীদের মজবুতভাবে গড়ে তুলতে না পারলে তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব নয়৷ এই প্রকল্প ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ পাশাপাশি, এই প্রকল্প সঠিকভাবে রূপায়নে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সহযোগীতা চেয়েছেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top