News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপূর্ব ভারতের খনিজ তেল ও গ্যাস খাতে ৯২ হাজার কোটি টাকার প্রকল্প : ধর্মেন্দ্র
Image

উত্তরপূর্ব ভারতের খনিজ তেল ও গ্যাস খাতে ৯২ হাজার কোটি টাকার প্রকল্প : ধর্মেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রক, দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোগ দফতরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাত ধরে শনিবার ত্রিপুরায় চারটি প্রকল্পের উদ্বোধন হয়েছে। এই প্রকল্পগুলি যথাক্রমে সিপাহিজলা জেলার সোনামুড়ায় ওএনজিসি-র প্রাকৃতিক গ্যাস সংগ্রহ কেন্দ্র, পশ্চিম জেলার রাজ্য অতিথিশালা, আগরতলা বিমানবন্দর, দুর্গাবাড়ি চা প্রক্রিয়াকরণ কেন্দ্র-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সর্বরাহ করা, গোমতী জেলায় পাইপ লাইনের মাধ্যমে সিএনজি গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ এবং আগরতলার পার্র্শবর্তী আনন্দনগর এলাকায় মহিলাদের জন্য নানা কাজে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

আগরতলার সিদ্ধি আশ্রম এলাকা সংলগ্ন ওএনজিসি-র ত্রিপুরা অ্যাসেট অফিস প্রাঙ্গণ থেকে উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, ওএনজিসি-র চেয়ারম্যান শশী শংকর, ওএনজিসি-র ত্রিপুরা অ্যাসেটের ম্যানেজার জিকে সিংহ-সহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ত্রিপুরা থেকে ওএনজিসি সবচেয়ে বেশি পরিমাণের গ্যাস উত্তোলন করছে। বর্তমানের দৈনিক ৫ এমএমসিএমডি থেকে বাড়িয়ে ১০ এমএমসিএমডি পর্যন্ত তোলা সম্ভব। ত্রিপুরায় বিদ্যুৎ, শিল্প-সহ পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্না-সহ সব ধরনের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। প্রাকৃতিক গ্যাসকে ভিত্তি করে ত্রিপুরার অর্থনীতিকে মজবুত করা ও উন্নত রাজ্য করা সম্ভব বলে দাবি করেন ধর্মেন্দ্র প্রধান।

তিনি আরও বলেন, উত্তরপূর্ব ভারতে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে। এই সম্পদ আহরণ, এই অঞ্চলের রাজ্যগুলির মধ্যে আদান-প্রদান এবং দেশের অন্যান্য প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য ভারত সরকার ৯২ হাজার কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়েছে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। কে্দ্রীয় মন্ত্রী জানান, ত্রিপুরাকে দূষণমুক্ত এবং সবুজ রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য গ্রিন ফুয়েলের দ্বারা পাবিলক ট্রান্সপোর্ট চালানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্র সরকার বলেও জানান। এতে রাজ্যে পরিবেশ নির্মল হবে, পর্যটকদের আগমন বাড়বে। ত্রিপুরার জনসাধারণের দক্ষতা বৃদ্ধির জন্য ১৬ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

অপর দিকে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেন, ত্রিপুরাকে সমৃদ্ধ-রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করছে। এ কাজে ভারত সরকারও খুব সহযোগিতা করছে। তাই বাজেটের বাইরে গিয়ে কেন্দ্রীয় সরকার ১,৪০০ কোটি টাকা দিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে আরও ৩০০ কোটি টাকা দেবে। আগের সরকার রাজ্যের সমৃদ্ধির জন্য তেমন কোনও পরিকল্পনাই গ্রহণ করেনি। ত্রিপুরাকে সবুজ রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আর্থিক সংস্থান রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামীদিনে রাজ্যের প্রতিটি পাকা রাস্তার দু-পাশ ফুল ও ফলের বাগানে ভরে উঠবে। সবুজ ত্রিপুরার নির্মল পরিবেশ দেখে দেশি-বিদেশি পর্ষটকরা ভিড় জমাবেন। এছাড়া ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য ওএনজিসি-র সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী দেব।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top