News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে ছাত্রী খুনের মামলায় অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ, ক্ষোভ
Image

কল্যাণপুরে ছাত্রী খুনের মামলায় অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকার শান্তি নগর গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থী খুনের ঘটনার এখনো কোন কিনারা করতে পারেনি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি৷ কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ৷ কল্যান পুর থানা এলাকার শান্তিনগর গাও সভায় মাধ্যমিক পরীক্ষার্থী হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কোনো সাফল্য নেই৷ হত্যাকাণ্ডের পর গত চারদিন কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ কিন্তু এই ঘটনার আসল রহস্য এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি৷

ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনা সম্পর্কে ডি আই জি পি অরিন্দম নাথ, খোয়াই জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজিব সেনগুপ্তসহ পুলিশের পদস্থ আধিকারিকরা কল্যাণপুর থানায় গিয়ে খোঁজ খবর নেন৷ কে বা কারা কেন এই মাধ্যমিক পরীক্ষার্থীকে খুন করেছে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য আসেনি এখনো পর্যন্ত পুলিশের কাছে৷ ওয়াই জেলার পুলিশ সুপার রাজিব সেনগুপ্ত জানান গত ২৬ তারিখ পাওয়া গেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়না তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত পুলিশের কাছে আসেনি৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজিব বাবু৷ তিনি আরো জানান তদন্তের স্বার্থে কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের তদন্তে কোন ধরনের ঘাটতি নেই বলে দাবি করেছেন৷ যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের কিনারা করবে পুলিশ দাবি ভারপ্রাপ্ত পুলিশ সুপারের৷ কল্যাণ পুরের শান্তিনগর গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থী খুনের ঘটনার জেরে ওই এলাকার জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অবিলম্বে হত্যাকারীদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য দাবী জানিয়েছেন এলাকার সর্বসাধারণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top