News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসকে বাদ দিয়েই দিল্লিতে প্রার্থী তালিকা ঘোষণা করল আপ
Image

কংগ্রেসকে বাদ দিয়েই দিল্লিতে প্রার্থী তালিকা ঘোষণা করল আপ

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : সামনেই লোকসভা নির্বাচন, তার আগে শনিবার দিল্লির প্রার্থী তালিকা ঘোষণা করল আম আদমি পার্টি (আপ)। শনিবার দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে ছয়টি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দলের আহ্বায়ক গোপাল রাই। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে কোনও জোট হচ্ছে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।আপের প্রকাশিত দলীয় প্রার্থী তালিকা অনুযায়ী দক্ষিণ দিল্লিতে দাঁড়াবেন রাঘব চাড্ডা, পঙ্কজ গুপ্ত লড়বেন চাদনি চক থেকে। উত্তরপূর্ব দিল্লি এবং নয়াদিল্লি আসন থেকে লড়বেন যথাক্রমে দিলীপ পান্ডে, ব্রিজেশ গোয়েল। দলের রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য অতিশি মারলিনা দাঁড়াবেন পূর্ব দিল্লি থেকে।

গুগগান সিং উত্তরপশ্চিম দিল্লি দলীয় টিকিটে লড়বেন। পশ্চিম দিল্লির আসনে প্রার্থীর নাম এখনও ঠিক হয়নি।এদিন কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না বলে স্পষ্ট করে দিয়ে আপের দলের আহ্বায়ক গোপাল রাই বলেন, দিল্লি কংগ্রেস সভানেত্রী শীলা দীক্ষিত ইতিমধ্যে আপের সঙ্গে জোটের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। এমনকি গত ১৩ ফেব্রুয়ারি মহাজোটের বৈঠকে রাহুল গান্ধী নিজে স্পষ্ট করে দিয়েছিলেন যে দলীয় নেতৃত্ব জোটের পরিপন্থী।


এর আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট করে দিয়েছিলেন যে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। ফলে বিজেপি বিরোধী মহাজোট বড়সড় ধাক্কা খেল।উল্লেখ্য, ২০১৩ সালে দিল্লির বিধানসভা ভোটে সবচেয়ে বেশি আসন পায় বিজেপি। কিন্তু তারা সরকার গড়ার দাবি জানায়নি। সেবার সরকার গঠন করে আপ। বাইরে থেকে তাদের সমর্থন করে কংগ্রেস। কিন্তু সেই সরকার টিকেছিল মাত্র ৪৯ দিন। তার পরেই আপের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খারাপ হয়ে যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top