News Flash

  • Home
  • Uncategorized
  • ইমরানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবিতে উত্তাল পাক সোশ্যাল মিডিয়া, হাসির খোরাক পাক প্রধানমন্ত্রী
Image

ইমরানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবিতে উত্তাল পাক সোশ্যাল মিডিয়া, হাসির খোরাক পাক প্রধানমন্ত্রী

ইসলামাবাদ, ২ মার্চ (হি.স.): \”শান্তির বার্তা\” হিসেবে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতে ফিরিয়ে দেওয়ার পর পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি তোলা হয়েছে পাক সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানজুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে নোবেল প্রাইজ ফর ইমরান খান হ্যাশট্যাগ। জানা গিয়েছে, রামিজ আসিফ নামে এক ব্যক্তি প্রথম এই ক্যাম্পেনিং শুরু করে। এখনও পর্যন্ত ২৮,০০০ সইও নাকি সংগ্রহ করা হয়েছে। ভারতীয় উইং কমান্ড্যার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিতেই এবার ইমরানকে শান্তির পূজারি বলে ঘোষণা করতে এগিয়ে এলেন পাক বাসিন্দারা। তবে, খুব কম সংখ্যায় হলেও অনেকেই ইমরানকে ‘নোবেল শান্তি পুরস্কার’ দেওয়ার দাবির বিষয়টিকে হাসির খোরাক হিসেবে দেখছেন।


উল্লেখ্য, পাকিস্তানের আগের সমস্ত প্রধানমন্ত্রীদের মতো ইমরান খানও পাকিস্তানে সন্ত্রাসবাদীদের মদত দিয়ে চলেছেন, এ অভিযোগ বারবার উঠছে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। এরপর গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে অবস্থিত জইশ ট্রেনিং ক্যাম্পে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমানের সাহায্যে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। ঠিক তার পরেরদিনই অথাৎ ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা পেরিয়ে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানের যুদ্ধবিমান এফ-১৬।

তাদের তাড়া করতে গিয়ে মিগ-২১ বিমান নিয়ে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাক সেনার হাতে গ্রেফতার হন ভারতেই ওই বীর যোদ্ধা। এরপরই জেনেভা চুক্তি অনুযায়ী তাঁকে নিঃশর্তে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়। এরপর শুক্রবার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতে ফিরিয়ে দেওয়ার পর গোটা পাকিস্তানজুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে \”নোবেল প্রাইজ ফর ইমরান খান\” হ্যাশট্যাগ। কেউ লিখেছেন, \”এতদিন বাদে একজন সত্যিকারের নেতাকে পেয়েছেন পাকিস্তান।\” এক নাগরিকের ট্যুইট, \”আমি অনেক ভাগ্যবান যে আমি একজন পাকিস্তানি এবং ইমরান খান আমার প্রধানমন্ত্রী।\” খুব কম হলেও কেউ এই দাবির সমালোচনা করে লিখেছেন, \”বিশ্ব রাজনীতি বা জেনেভা চুক্তি সম্পর্কে অজ্ঞরাই এই ধরনের দাবি জানাতে পারে। আর এইসব দেখে হাসির খোরাক পাচ্ছেন বহু মানুষ।\” 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top