News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল পাম্পে ডাকাতি, যুক্ত ৬ জনই পুলিশের জালে
Image

পেট্রোল পাম্পে ডাকাতি, যুক্ত ৬ জনই পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ উদয়পুরের মহারানীতে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় যুক্ত ছয়জনকেই পুলিশ গ্রেফতার করেছে৷ গতকাল চারজনকে পুলিশ গ্রেফতার করেছিল আজ বাকি দুইজনকেও গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে৷ তাদের কাছ থেকে ৬টি মোবাইল, ৩৪,৮৩০ টাকা, একটি পিস্তল, ৪টি বুলেট, একটি এয়ারগান ও কিছু লোহার বল উদ্ধার হয়েছে৷

বৃহস্পতিবার গোমতী জেলা পুলিশ সুপার আভুলা রমেশ রেড্ডি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, লুটের টাকায় তারা একটি বাইকও কিনেছিল৷ তিনি জানান, পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় পুষ্প সাধান জমাতিয়া, কৃষ্ণবাবু মলসুম, স্বপন দেববর্মা, ভিক্টর জমাতিয়া, ফাল্গুন জমাতিয়া এবং দয়াল জমাতিয়াকে গ্রেফতার করা হয়েছে৷ তারা সকলেই আত্মসম্পনকারী বৈরী বলে পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি উদয়পুরের মহারানীতে পেট্রোল পাম্পে ১ লক্ষ ৩০ হাজার টাকা লুট করেছিল ওই ডাকাতদল৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top