News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশার দুর্ঘটনার কবলে ওএসএপি জওয়ানদের গাড়ি : মৃত্যু দু’জন পুলিশ কর্মীর, গুরুতর আহত কমপক্ষে ২৯ জন
Image

ওডিশার দুর্ঘটনার কবলে ওএসএপি জওয়ানদের গাড়ি : মৃত্যু দু’জন পুলিশ কর্মীর, গুরুতর আহত কমপক্ষে ২৯ জন

ঝারসুগুড়া (ওডিশা), ১ মার্চ (হি.স.): ওডিশার ঝারসুগুড়া জেলায় দুর্ঘটনার কবলে পড়ল ওডিশা স্পেশ্যাল আর্মড পুলিশ (ওএসএপি) জওয়ানদের একটি গাড়ি| শুক্রবার সকালে ঝারসুগুড়া জেলায় ৪৯ নম্বর জাতীয় সড়কের উপর বেলপাহাড় এলাকায় একটি পেট্রোল পাম্পের সন্নিকটে ওএসএপি জওয়ানদের গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক| মুখোমুখি জোরালো সংঘর্ষের জেরে পুলিশ ভ্যান এবং ট্রাকটির সামনের অংশ ভেঙে তছনছ হয়ে যায়| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন পুলিশ কর্মীর| এছাড়াও কমপক্ষে ২৯ জন ওএসএপি জওয়ান আহত হয়েছেন| ১৪ জন জওয়ানকে উদ্ধার করে বেলপাহাড়ের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে|

বাকি ১৫ জনকে প্রথমে ঝারসুগুড়া জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ৭ জনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৱুরলা-র ভিএসএস ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মীদের নাম হল, পুরীর বাসিন্দা প্রশান্ত বেহেরা এবং শঙ্কর প্রসাদ পন্ত|
ওডিশা পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শুক্রবার বনহরপল্লিতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের| মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তার জন্য পুলিশ ভ্যানে চেপে বনহরপল্লি অভিমুখে আসছিলেন ৪০ জন ট্রেনি জওয়ান| সকাল তখন ৬.৩০ মিনিট হবে, ৪৯ নম্বর জাতীয় সড়কের উপর বেলপাহাড় এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে ওএসএপি জওয়ানদের ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক| মুখোমুখি জোরালো সংঘর্ষের জেরে পুলিশ ভ্যান এবং ট্রাকটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন পুলিশ কর্মীর|

এছাড়াও কমপক্ষে ২৯ জন ওএসএপি জওয়ান আহত হয়েছেন|মর্মান্তিক এই দুর্ঘটনার খবর শুনে ব্যথিত ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক| শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক জানিয়েছেন, ‘মৃত পুলিশ কর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে|’ পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর জখম যাঁরা হয়েছেন তাঁদের পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top