News Flash

  • Home
  • Uncategorized
  • হিজবুল মুজাহিদিন প্রতিষ্ঠার নেপথ্যে জেইআই (জম্মু ও কাশ্মীর)-এর হাত রয়েছে : ভারত সরকার
Image

হিজবুল মুজাহিদিন প্রতিষ্ঠার নেপথ্যে জেইআই (জম্মু ও কাশ্মীর)-এর হাত রয়েছে : ভারত সরকার

নয়াদিল্লি ও শ্রীনগর, ১ মার্চ (হি.স.): কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী এবং মৌলবাদী মতাদর্শের প্রচারের জন্য জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর) সংগঠনই মূলত দায়ী| হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠন প্রতিষ্ঠার নেপথ্যেও জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর) সংগঠনের হাত রয়েছে| ভারত সরকার সূত্রে এমনই খবর| বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ৩ নম্বর ধারার অধীনে জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর) সংগঠনকে ‘বেআইনি সংগঠন’ তকমা দিয়ে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| ভারত সরকার সূত্রের খবর, ১৯৫৩ সালে নিজস্ব সংবিধান প্রণয়ন করেছিল জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর)|

কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী এবং মৌলবাদী মতাদর্শের প্রচারের জন্য জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর) সংগঠনই মূলত দায়ী| এছাড়াও হিজৱুল মুজাহিদিন জঙ্গি সংগঠন প্রতিষ্ঠার নেপথ্যেও জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর) সংগঠনের হাত রয়েছে| হিজৱুল জঙ্গি সংগঠনকে নিয়োগ, অর্থ সরবরাহ-সহ বিভিন্ন উপায়ে সাহায্য করে থাকে জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর)| সেই দিক থেকে দেখতে গেলে, জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর)-র সন্ত্রাসবাদী শাখা হল হিজবুল মুজাহিদিন|


এদিকে, বৃহস্পতিবারই জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর) সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| এরপরই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ছ’জন জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর) কর্মীকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ| পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ত্রালের লারিবাল, পিংলিশ, দ্রাবসারা, পানীর, মনদুরা এবং লুরগাম গ্রামে অভিযান চালিয়ে ছ’জন জামাত-ই-ইসলামি (জম্মু ও কাশ্মীর) কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতদের আপাতত ত্রালের একটি থানায় বন্দী করে রাখা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top