News Flash

  • Home
  • Uncategorized
  • বেকার যুবক যুবতী ও কর্মচারী স্বার্থ উপেক্ষিত এবারের বাজেটে, দাবি বিরোধী দলনেতার
Image

বেকার যুবক যুবতী ও কর্মচারী স্বার্থ উপেক্ষিত এবারের বাজেটে, দাবি বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ ২০১৯-২০ অর্থবছরের বাজেট বিকাশমুখী বাজেট৷ এই বাজেটে নতুনত্ব আছে৷ বাজেটের মধ্যে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার দিশা ও পরিকল্পনা প্রতিফলিত হয়েছে৷ আজ বিধানসভায় ২০১৯-২০ অর্থবছরের বাজেট বরাদ্দের উপর সাধারণ আলোচনা করতে গিয়ে একথাগুলি বলেন পরিষদীয় ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ বিধানসভার দ্বিতীয়ার্ধে প্রস্তাবিত বাজেট বরাদ্দের উপর সাধারণ আলোচনার সূচনা করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ শ্রীসরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা উল্লেখ করে বলেন, এবারের বাজেটে বেকারদের কর্মসংস্থানের বিষয়ে তেমন কোন আশার আলো নেই৷ নতুন নিয়োগের ব্যাপারে কোন দিশা দেখাতে পারেনি এবারের বাজেট৷ তাছাড়া তিনি উপজাতি কল্যান, এডিসি, সড়ক সংস্কার সহ বেশ কয়েকটি বিষয়ে বাজেট বরাদ্দ কমানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেন৷

প্রস্তাবিত বাজেটকে সমর্থন করে শিক্ষামন্ত্রী বলেন, এই বাজেটে প্রথমবারের মতো উপজাতিদের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ এই বাজেটে কৃষি, বন, কৌশল বিকাশ, সামাজিক প্রকল্পে আগের তুলনায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ রাজ্যে গুণগত শিক্ষার বিকাশে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, যুবকরা সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে তারা স্ব-উদ্যোগী হয়ে কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি করতে চায়৷ এজন্যই বর্তমান বাজেটে রাজ্যের যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থের সংস্থান রাখা হয়েছে৷ তিনি বলেন, ৪৭ বছর পূর্বে ত্রিপুরা পূর্ণরাজ্যের স্বীকৃতি পেলেও আজও রাজ্য স্বাবলম্বী হতে পারেনি৷ নতুন সরকার রাজ্যকে সেই অবস্থা থেকে বের করে আনতে চায়৷

এদিকে, বিধানসভার দ্বিতীয় পর্বে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বরাদ্দের উপর আলোচনা শুরু করতে গিয়ে বিরোধী দলের নেতা মানিক সরকার বলেন, ত্রিপুরা রাজ্য এখনও স্বাবলম্বী নয়৷ প্রস্তাবিত বাজেটে পরোক্ষভাবে করের বোঝা বাড়বে৷ তিনি বলেন, নতুন সরকার কেন্দ্রীয় সরকার থেকে প্রয়োজনীয় সহায়তাও পাচ্ছে৷ এই বাজেটে পূর্ত, উপজাতি কল্যাণ, ইত্যাদি দপ্তরের বাজেট বরাদ্দের উপর সরকারকে আরেকটু দৃষ্টি দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন৷ তিনি বলেন, বিভিন্ন সামাজিক ভাতা প্রাপকদের তালিকা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে৷ তাতে বহু মানুষের নাম বাদ পড়ছে৷ সরকারের এই উদ্যোগকে তিনি প্রশংসনীয় দাবি করার পাশাপাশি বলেন, বহু বয়স্ক মানুষ নানা ধরনের নথিপত্র যোগার করতে গিয়ে চরম হয়রাণির শিকার হচ্ছেন৷ এক্ষেত্রে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন বিষয়টি যাতে বিবেচনা করা হয়৷ তবে, এটাও ঠিক যে মৃত ব্যক্তির নামে কেন ভাতা প্রদান করা হবে৷ সেক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন৷

                প্রস্তাবিত বাজেট বরাদ্দের সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, নতুন সরকার রাজ্যের রাজস্ব বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে৷ রাজস্ব বৃদ্ধি হলে তা জনকল্যাণেই ব্যয়িত হবে৷ রাজ্যের উন্নয়নের নতুন সম্ভাবনার দুয়ার খলে দিয়েছে এই সরকার৷ তিনি আরও বলেন, সামাজিকভাতা প্রকল্পগুলি থেকে ভুয়ো ও মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার লক্ষ্যেই সরকার উদ্যোগ নিয়েছে৷ প্রকৃত ভাতাপ্রাপকরা কখনও সামাজিক ভাতা থেকে বঞ্চিত হবেন না৷ নতুন সরকার স্বচ্ছ চিন্তাধারা এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে৷ যার সুুফল আগামী কয়েক বছরের মধ্যে পরিলক্ষিত হবে৷ আলোচনায় অংশ নিয়ে বিধায়ক ডা দিলীপ দাস বলেন, বাজেট অনুসারে কাজ সম্পন্ন হলে আগামী ৩ বছরের মধ্যেই রাজ্যের আর্থ-সামাজিক চেহারা পাল্টে যাবে৷ বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, আগে পানীয় জল রাস্তায় রাস্তায় দেওয়া হতো৷

কিন্তু এখন অটল জলধারা প্রকল্পের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে৷ বিধায়ক কৃষ্ণধন দাস আলোনায় অংশ নিয়ে বলেন, নতুন সরকারের দ্বিতীয় বাজেটও নিষ্কর ও ঘাটতিহীন বাজেট৷ কৃষকদের পাশে থেকে তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে এই সরকার৷ এছাড়াও এদিনের আলোচনায় অংশ নেন বিধায়ক ডা অতুল দেববর্মা, বিপ্লব কুমার ঘোষ৷

                এছাড়াও প্রস্তাবিত বাজেট বরাদ্দের উপর আলোচনা করেন বিধায়ক বিজিতা নাথ, বিধায়ক প্রভাত চৌধুরী, বিধায়ক মহ, মবস্বর আলি প্রমুখ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top