News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের
Image

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের

পুঞ্চ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক স্তরে কার্যত এক ঘরে হয়েও ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি সেক্টরে সেনাবাহিনীর ছাউনিগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। প্রায় এক ঘন্টা ধরে সংঘর্ষ হয়।

লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, সকাল ৬টা নাগাদ নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণাঘাঁটি সেক্টরে মর্টার এবং ছোট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। কঠোর ভাবে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। প্রায় এক ঘন্টা ধরে চলে সংঘর্ষ। সকাল ৭টা নাগাদ গোলাগুলি থেমে যায়।মঙ্গলবার পাকিস্তানের মর্টার শেলিংয়ের ফলে গুরুতর আহত হন পাঁচ সেনা জওয়ান। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা বরাবর জম্মু, রাজৌরি এবং পুঞ্চে জেলার ১২ থেকে ১৫টি জায়গায় অবিরাম গোলাবর্ষণ করেছে পাকিস্তান। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর হামলা চালায় জইশ-ই-মহম্মদ। শহিদ হন ৪৯ জওয়ান। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top