News Flash

  • Home
  • Uncategorized
  • শুক্রবারই মুক্তি পাচ্ছেন অভিনন্দন : খুশি ব্যক্ত করলেন অমরিন্দর সিং ও রবার্ট বঢরা
Image

শুক্রবারই মুক্তি পাচ্ছেন অভিনন্দন : খুশি ব্যক্ত করলেন অমরিন্দর সিং ও রবার্ট বঢরা

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): অবশেষে শুক্রবারই দেশে ফিরছেন পাকিস্তানে বন্দী ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান| শান্তির বার্তা দিয়ে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান| শুক্রবার ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হবে অভিনন্দনকে| গোটা দেশবাসীর জন্য এই সংবাদ অত্যন্ত আনন্দের| খুশি ব্যক্ত করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা| পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমি খুবই খুশি, আমি অনেক আগেই অভিনন্দনের মুক্তির দাবি জানিয়েছিলাম| দারুণ পদক্ষেপ, আশি করছি এই পদক্ষেপ স্থায়ী হবে|’

পাশাপাশি রবার্ট বঢরা জানিয়েছেন, ‘অভিনন্দনের পরিবারের জন্য অত্যন্ত খুশির খবর| পাশাপাশি গোটা দেশবাসীর জন্যও খুশির খবর|’ সীমান্ত লঙ্ঘনকারী পাকিস্তানি যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়ে এখন পাকিস্তানে বন্দী রয়েছেন ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান| পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, অভিনন্দন বর্তমান এখন ভালোই আছেন| শুরু থেকেই উইং কম্যান্ডারকে মুক্তির বিষয়ে পাকিস্তানের সঙ্গে কোনওরকম আপোসে যেতে রাজি ছিল না ভারত সরকার| বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে ইমরান খান জানিয়েছেন, ‘শান্তির বার্তা দিয়ে শুক্রবারই ভারতে ফেরত পাঠানো হবে ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে|’ ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সংসদের যৌথ অধিবেশন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, ‘আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা উচিত| কার্তারপুর করিডর খোলা সত্ত্বেও, আমরা ভারতের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাইনি|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top