News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও আপোস নয় : সুষমা স্বরাজ
Image

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও আপোস নয় : সুষমা স্বরাজ

হুজহেন (চিন), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনও সামরিক ছাউনির উপর আঘাত হানা হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনও আপোস নয়। চিনের হুজহেনে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে এমনই জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

ষোড়শ রাশিয়া-চিন-ভারত ত্রিপাক্ষিক বিদেশমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোনও সামরিক অভিযান চালানো হয়নি। কোনও সামরিক ঘাঁটির উপর ধ্বংস করে দেওয়া হয়নি। জইশ-ই-মহম্মদ জঙ্গি পরিকাঠামো গুড়িয়ে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য ছিল। জইশ-ই-মহম্মদকে পাকিস্তান ক্রমাগত মদত দিয়ে গিয়েছে। এর পাশাপাশি খবর ছিল ভারতের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালানোর জন্য প্রস্তুতি নিয়েচ্ছিল জইশ জঙ্গিরা সেই কারণেই স্বতপ্রণোদিত হয়ে এই হামলা চালায় ভারত। হামলার আগে থেকে লক্ষ্যবস্তু স্থির করে বৃহদ জঙ্গি ঘাঁটির উপর আঘাত হানা হয়। এই হামলায় কোনও নিরীহ সাধারণ মানুষ মারা যায়নি। ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা থেকে স্পষ্ট বার্তা পাওয়া গিয়েছে। বিশ্বের সমস্ত দেশকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসবাদের সঙ্গে কোনও রকমের আপোস নয়।

ত্রিপাক্ষিক বৈঠকে সন্ত্রাসবাদ গুরুত্ব পায়। এর আগে চিনের বিদেশমন্ত্রী ওয়াঙ ই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এছাড়াও রাশিয়ার বিদেশমন্ত্রী সারগে লাভরভের সঙ্গে বৈঠক করবেন বিদেশমন্ত্রী।

উল্লেখ্য, জঙ্গি দমনে পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতের প্রত্যাঘাতের পর সুর নরম করে চিন। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা উচিত ভারতের। মঙ্গলবার বিবৃতি জারি করে এমনই জানায় চিন। পাশাপাশি ভারতকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অভিহিত করে সংযম থাকার অনুরোধ করল বেজিং।

চিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ল্যু কাঙ জানিয়েছেন, ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রই চিনের ঘনিষ্ঠ। পাকিস্তান ও ভারতের উচিত সংযম বজায় রাখা। সমস্ত রিপোর্ট একত্রিত করা হয়েছে। ভারত এবং পাকিস্তান দুইটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক এবং সহযোগিতার থাকলে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। সংযত থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা উচিত দুই দেশের। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জঙ্গিদের মোকাবিলা করা উচিত ভারতের।
চিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ল্যু কাঙ জানিয়েছেন, ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রই চিনের ঘনিষ্ঠ। পাকিস্তান ও ভারতের উচিত সংযম বজায় রাখা। সমস্ত রিপোর্ট একত্রিত করা হয়েছে। ভারত এবং পাকিস্তান দুইটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক এবং সহযোগিতার থাকলে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। সংযত থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা উচিত দুই দেশের। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জঙ্গিদের মোকাবিলা করা উচিত ভারতের।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top