News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীব কুমারের বিরুদ্ধে প্রমাণ দাখিল করতে নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

রাজীব কুমারের বিরুদ্ধে প্রমাণ দাখিল করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দাখিল করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার ছিল ওই মামলার শুনানি। বিকেল সাড়ে তিনটের সময় এই মামলার শুনানি হয়। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, দু’সপ্তাহের মধ্যে রাজীব কুমারের বিরুদ্ধে প্রমাণ দিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী ২৬ মার্চ ফের এই মামলার শুনানি হবে হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

সারদা কেলেঙ্কারি মামলায় রাজীব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ এনেছে সিবিআই। এই দু সপ্তাহের মধ্যে সেই অভিযোগের নথি প্রমাণ আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। তারপরই হবে পরবর্তী শুনানি।

সারদা কেলেঙ্কারির তদন্তে সিট গঠন করেছিল রাজ্য পুলিশ। সেই সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। সিবিআইয়ের অভিযোগ, সেই সুযোগে বহু তথ্যপ্রমাণ নষ্ট করে দিয়েছেন তিনি। সিবিআইয়ের দাবি, রাজীব কুমার তাদের হাতে যেসব ডিজিটাল প্রমাণ তুলে দিয়েছিল, সেগুলি বিকৃত ও অসম্পূর্ণ। সিবিআইয়ের অভিযোগ, ফোনের কললিস্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ নাম মুছে ফেলা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি নিয়ে ডিলিট করে দেওয়া সেই কললিস্ট সার্ভিস প্রোভাইডরের কাছে পুনরুদ্ধার করে তারা। ২০১৮ সালের জুন মাস নাগাদ ঘটনাটি ঘটে।

শুনানির সময় সিবিআইয়ের আইনজীবীর কাছে একথা শোনার পরই প্রধান বিচাপতি রঞ্জন গগৈ পাল্টা প্রশ্ন করেন, ‘২০১৮ সালের জুনে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে এখন কেন আদালতের দ্বারস্থ সিবিআই ? সেইসময় থেকে এতদিন তারা কী করছিল’? প্রধান বিচারপতি আরও বলেন, ‘অভিযোগের বিশ্বাসযোগ্যতা আগে আদালতে দাখিল করতে হবে’। এরপরই ২ সপ্তাহের জন্য মামলাটির শুনানি স্থগিত করে দেওয়া হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top