News Flash

  • Home
  • Uncategorized
  • অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব সর্বসম্মতিতে গৃহিত
Image

অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব সর্বসম্মতিতে গৃহিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ আজ বিধানসভায় ২০১৮-১৯ অর্থবছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহিত হয়েছে৷ উল্লেখ্য, গত ২২ ফেবয়ারি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ২০১৮-১৯ অর্থবছরের জন্য এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেন৷ আজ বিধানসভা অধিবেশনের দ্বিতীয় পর্বে অতিরিক্ত ব্যয় বরাদ্দ প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত তথা উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বলেন, সরকার গঠন হওয়ার পর প্রায় ১১ মাস অতিক্রান্ত হয়েছে৷ এর মধ্যে ‘চলো পাল্টাই’ নীতির সাথে সঙ্গতি রেখে অনেক পরিবর্তন আনা হয়েছে৷ যে অবস্থার মধ্যে পূর্বতন সরকার রাজ্যের আর্থিক অবস্থা রেখে গেছে, তা সবাই অবগত আছেন৷ যেখানে ২০১৮-১৯ বি ই-তে রাজ্যের নিজস্ব কর ছিল ১৯৯০৩৬ কোটি টাকা, ২০১৮-১৯ আর ই-তে সেটা ২১৩৪৮৫ কোটি টাকা করার চেষ্টা করা হয়েছে৷

কর বহির্ভত আয়, যেটা ২০১৮-১৯ বি ই-তে ছিলো ১৭০৯০০ কোটি টাকা, ২০১৮-১৯ আর ই-তে সেটা ১৭৯০৬৩ কোটি টাকা করার চেষ্টা করা হয়েছে৷ যেখানে ২০১৭-১৮ অর্থবর্ষে ফিসকাল ডিফিসিট ছিলো ৪৪৯ শতাংশ, ২০১৮-১৯ বি ই-তে সেটা কমিয়ে ৩৫৮ শতাংশ করার চেষ্টা করা হয়েছে এবং ২০১৮-১৯ আর ই-তে সেটা আরও কমিয়ে ২৩৯ শতাংশ করার চেষ্টা করা হয়েছে৷ এই আর্থিক অবস্থার মধ্যে থেকেও ভিশন ডকুমেন্ট বাস্তবায়নে সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷
এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন-এর অনুযায়ী বেতনক্রম চালু করা হয়েছে৷ নবম শ্রেণীতে পাঠরতা প্রত্যেক মেয়েদের সাইকেল-এর ব্যবস্থা করা হয়েছে যা আগে ইনকাম-এর উপর নির্ভর করে দেওয়া হতো৷ জনজাতি অংশের ছেলেমেয়েদের জন্য শিক্ষার প্রসারে সমস্ত প্রয়াস চালানো হচ্ছে৷ নতুন ১৮টি ই এম আর সুকল তার একটি বাস্তব প্রয়াস৷
উপমুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সরকার অল্প সময়ের মধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে৷ যেমন নতুন ২১৯টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর মধ্যে অনেকগুলি কার্যকরও হয়ে গেছে৷ সরকার সেই দিশাতে কাজ করে যাচ্ছে এবং তার স্বার্থে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে, তা আমাদের সরকার দিতে প্রতি’াবদ্ধ এবং তার জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দ চাওয়া হয়েছে৷ এ বিষয়ে বিধায়ক ভানুলাল সাহাও আলোচনায় অংশ নেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top