News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ার স্ট্রাইকের জের : সংঘর্ষবিরতি ভেঙে লাগাতার আক্রমণ শানাচ্ছে পাকিস্তান, তৈরি রয়েছে ভারতও
Image

এয়ার স্ট্রাইকের জের : সংঘর্ষবিরতি ভেঙে লাগাতার আক্রমণ শানাচ্ছে পাকিস্তান, তৈরি রয়েছে ভারতও

শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা| জইশ জঙ্গিদের বৃহত্তম প্রশিক্ষণ শিবির বালাকোটে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পর থেকেই আন্তর্জাতিক সীমান্ত বরাবর লাগাতার আক্রমণ শানাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী| মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া হামলা, বুধবার দুপুর পর্যন্ত অব্যাহত| মঙ্গলবার গভীর রাত পর্যন্ত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় ৪০টি জায়গায় (পুঞ্চ, রাজৌরি এবং জম্মু জেলা) সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আক্রমণ শানায় পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| যদিও, নিয়ন্ত্রণরেখা ওপার থেকে পাক হামলায় আহত হয়েছেন ৫ জন সেনা জওয়ান| এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি ট্যাংক লক্ষ্য করা গিয়েছে| বুধবার ভোরে সিয়ালকোট সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের ট্যাংক লক্ষ্য করা যায়|


এখানেই শেষ নয়, ৱুধবার সকালে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরের কামালকোটে এলাকায় ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| শত্রুপক্ষকে মোক্ষম জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি হামলা ক্রমশ বেড়ে চলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বসবাসকারী মানুষজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে| এদিকে, বুধবার সকালে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধ বিমান এফ-১৬| জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে আকাশ থেকে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে বোমাও নিক্ষেপ করে পাক যুদ্ধ বিমান| যদিও, ভারতীয় সেনাবাহিনীর তত্পরতায় নৌশরা সেক্টরের লাম উপত্যকায় পাকিস্তানি টেরিটোরি থেকে ৩ কিলোমিটারের মধ্যে গুলি করা হয় ওই যুদ্ধবিমানটিকে| এরপরই মাটিতে আছড়ে পড়ে পাক যুদ্ধবিমানটি| পাইলটের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top