News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী টেক-মাহিন্দ্রা
Image

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী টেক-মাহিন্দ্রা

ঢাকা ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বালাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টেক-মাহিন্দ্রা। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) টেক-মাহিন্দ্রার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সি পি গুরনানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বৈঠকে আইসিটি খাতে টেক-মাহিন্দ্রাকে বিনিয়োগের অনুরোধ জানান প্রতিমন্ত্রী। সেই আহ্বানে সাড়া মিলেছে।

বৈঠকে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি বিষয়ে সিপি গুরনানিকে বিস্তারিত জানান জুনাইদ। গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে আইসিটি খাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেক পার্ক স্থাপন, আইটি সরঞ্জামাদি আমদানি-রপ্তানির ওপর শুল্ক হ্রাস বা প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন বিষয়ে অবহিত করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশে আইসিটি খাতে টেক-মাহিন্দ্রাকে বিনিয়োগের অনুরোধ জানিয়েছেন। সেই আহ্বান ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি। অচিরেই প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জুনাইদ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top