News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির করোল বাগ-এ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার-তলা বহুতল, সাত সকালে আতঙ্ক
Image

দিল্লির করোল বাগ-এ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার-তলা বহুতল, সাত সকালে আতঙ্ক

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): সেন্ট্রাল দিল্লির করোল বাগদ অঞ্চলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চার-তলা একটি বহুতল| বুধবার সকালের এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, সাত সকালে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে করোল বাগ অঞ্চলের দেব নগর এলাকায়| পুলিশ সূত্রের খবর, চার-তলা বহুতল ভেঙে পড়লেও, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কি কারণে বহুতলটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে|


দিল্লি পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার সকাল ৮.৪০ মিনিট নাগাদ করোল বাগ অঞ্চলের দেব নগর এলাকায়, পদ্মা সিং রোডের অপর অবস্থিত একটি চার-তলা বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| বহুতল বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের চারটি ইঞ্জিন| ইট-কংক্রিট-সহ ধ্বংসস্তূপের তলায় তল্লাশি চালানোর পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চার-তলা ওই বহুতলের একেবারে নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে| সৌভাগ্যবশত বহুতল বিপর্যয়ের সময় ওই বহুতলে কেউ ছিলেন না| কি কারণে চার-তলা ওই বহুতলটি ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top