News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর পেট্রোল পাম্প থেকে ২.৫ লক্ষ টাকা লুট, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ
Image

উদয়পুর পেট্রোল পাম্প থেকে ২.৫ লক্ষ টাকা লুট, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ ফেব্রুয়ারি : দক্ষিণ ত্রিপুরায় উদয়পুরের এক পেট্রোলপাম্পে হানা দিয়ে অর্থ লুট করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের দল। এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে একদল দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে হাতে পিস্তল নিয়ে উদয়পুর মহারানি এলাকায় একটি পেট্রোল পাম্পে হানা দেয়। পাম্পে ঢুকে তিন সদস্যের ওই দুর্বৃত্তের দল ম্যানেজোর, স্বত্বাধিকারী-সহ অন্য কর্মচারীদের পিস্তল দেখিয়ে আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তরা কেটে পড়ার পর রাধাকিশোরপুর থানায় ঘটনার খবর দেন ভুক্তভোগী স্বত্বাধিকারী রাজীব তারণ।


খবর পেয়ে আসে পুলিশ। ঘটনার বিস্তারিত শুনে এ সম্পর্কীয় এক লিখিত অভিযোগ নিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার। ওই অভিযোগের ভিত্তিতে এক মামলা নিয়ে দুষ্কৃতীদের পাকড়াও করতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি। পুলিশের তদন্তকারী অফিসার বলেচেন, মোটমুটি তাঁরা দুষ্কৃতীদের শনাক্ত করেছেন, খুব শীঘ্রই তাদের আটক করা সম্ভব হবে। সূত্রের খবর, গত রাতে পেট্রোল পাম্পের অফিস ঘরেরর শার্টার বন্ধ করে ভিতরে ম্যানেজার টুটন দেবনাথ, মালিক রাজীব তারণ, সঞ্জিত দেবনাথ এবং অন্য দুই সহকর্মী গোটা দিনের বিক্রিবাট্টার হিসাব-নিকাশ করছিলেন। তখন আচমকা তিন দুষ্কৃতী পেট্রোল পাম্পের অফিসে প্রবেশ করে। মুখে কালো কাপড় পরিহিত তিন দুষ্কৃতী পিস্তল দেখিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এদিকে এ ঘটনার পর এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, থানা সংলগ্ন একটি সংবেদনশীল এলাকায় অবস্থিত পেট্রোলপাম্পে হানা দিয়ে কী করে তিন-তিনটি দুষ্কৃতী লুটাপাট করতে দুঃসাহস দেখায়?

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top