News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রজ্ঞাকে কুর্নিশ বিজেপির
Image

প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রজ্ঞাকে কুর্নিশ বিজেপির

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় বায়ুসেনার এমন সাফল্যের উচ্ছসিত গোটা দেশ। পাশাপাশি প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সদ্দিচ্ছারও। বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সদ্দিচ্ছাকে কুর্নিশ জানিয়েছেন।


রাম মাধব ট্যুইটারে লেখেন, সবদিক দিয়েই আমাদের বাহিনী বিশ্বমানের। প্রধানমন্ত্রী এবং তাঁর টিমের রাজনৈতিক সদ্দিচ্ছাই ফারাকটা গড়ে দিয়েছে। শহিদ জওয়ানদের শোকে প্রতিটি ভারতীয় মূহ্যমান। এই বিমান হামলার ফলে তারা বড় স্বস্তি পেল এবং এদিন সকালে সবাই উচ্ছসিত। অতিসতর্কতার সঙ্গে এই হামলা চালানোর জন্য বায়ুসেনাকে কুর্নিশ জানাই।কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ট্যুইটারে লেখেন, ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা বানিয়ে গুড়িয়ে দিয়েছে। দেশের প্রতিরক্ষা দফতর এবং সরকার এর মাধ্যমে স্পষ্ট বার্তা দিল যে সন্ত্রাসবাদকে আরও কোনও রকম ভাবে রেয়াত করা হবে না।


উল্লেখ্য, পুলওয়ামা হামলার ১২দিন পর, মাত্র ২১ মিনিটে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম), হিজবুল মুজাহিদিনের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান| জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে নিক্ষেপ করা হয় ১০০০ কেজি ওজনের বোমা| নিয়ন্ত্রণ রেখার ওপারে প্রায় ৮০ কিলোমিটার পেরিয়ে পাকিস্তানের বালাকোট, চাকোটি এবং মুজাফফরাবাদে অবস্থিত জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top