News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে : মৃত্যু ট্রাক চালকের, আহত অন্ততপক্ষে ১৪
Image

ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে : মৃত্যু ট্রাক চালকের, আহত অন্ততপক্ষে ১৪

য়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে। যাত্রীবোঝাই বাস এবং ট্রাকের জোরালো সংঘর্ষে প্রাণ হারালেন দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক। এছাড়াও আরও ১৪ জন কমবেশি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দিল্লি ট্র্যাফিক পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে আনন্দ বিহার থেকে উত্তম নগর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস। ভোররাত তখন তিনটে হবে, দিল্লির আইটিও ফ্লাইওভারের কাছে যাত্রীবোঝাই বাস এবং ট্রাকের জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই জোরালো ছিল যে ট্রাকের চালক গুরুতর জখম হন।এছাড়াও আরও ১৪ জন কমবেশি আহত হয়েছেন। ট্রাকের চালক-সহ ১৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ট্রাকের চালক। কি কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, আহত ১৪ জনের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top