News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নির্বাচনের মতো পরিস্থিতিও নেই, দাবি সিপিএম সম্পাদকের
Image

রাজ্যে নির্বাচনের মতো পরিস্থিতিও নেই, দাবি সিপিএম সম্পাদকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ সামাজিক ভাতা সহ রেগার শ্রমদিবস, মুজুরি, টুয়েপ এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে রবিবার আলোচনা হলো সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে৷ আলোচনা হয়েছে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের মতো পরিবেশ রয়েছে কিনা – সেসব বিষয়েও৷ সার্বিকভাবে রাজ্যে আইনের শাসন নেই বলে দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে গত ২০ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনারের কাছে একটি মেমোরেন্ডামও প্রদান করা হয়েছে৷ দিনের শেষে রাজ্য কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে যা আলোচনা হয়েছে তাই জানালেন সম্পাদক গৌতম দাস৷
তিনি জানান, রাজ্য বিধানসভা অধিবেশনে সম্প্রতি রাজ্যপাল কাপ্তান সিং শোলাঙ্কির উল্লেখ করেছেন যা আর্থিক বছরে ৩৬ দিন কাজ হয়েচে মাত্র৷

রেগায় এই কাজের শ্রমদিবস উল্লেখ করেই তিনি বলেছেন শহর এলাকায় টুয়েপের কাজেও সবেমাত্র ১৫ দিন কাজ হয়নি৷ যা কাজ হয়েছে তাতে আবার বকেয়াও রাখা হয়েছে৷ কাজ এবং খাদ্যের দাবি সহ মোট ছ’দফা দাবিতে গত বৈঠকেই আলোচনাও সংগঠিত হয়েছে৷ কিন্তু কোনওঔ ফল নেই৷ রাজ্যের জোট সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন এডিসি এলাকায় আর্থিক সুবিধা প্রদানের নামে কাজের কাজ কিছুই হয়নি৷ বৈঠকে এসব বিষয়েও আলোচনা হয়েছে৷
এদিন নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ এনে তীব্র ভাষার আক্রমণ করা হয়েছে জোট সরকারকে৷ বলেছেন, এই সরকারের আমলে রাজ্যে এখন সামান্য মিছিল, মিটিং পর্যন্ত করা যাচ্ছে না৷ কোথাও অনুমতিদ দিয়ে পরক্ষনেই আবার বাতিল করে দেওয়া হচ্ছে৷ গোটা বিষয়টিকে এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক ক্যাসিস্ট সুলভ আক্রমণ বলে মনে করেন৷ এই অবস্থায় রাজ্যে নির্বাচনের মতো পরিস্থিতিও নেই বলে উল্লেখ করেছেন৷ তিনি জানান, গত ৩ মার্চের পর থেকেই রাজ্যে গণতন্ত্র আর নেই৷ একের পর এক উদাহরণে তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিলেন যে কীভাবে আক্রমণ কান্ড সংগঠিত হচ্ছে একের পর এক৷ এদিন পুলওয়ামা কান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন আহতদেরকে দেখতে যাননি এবিষয়েও নিন্দা জানিয়েছে রাজ্য কমিটি৷ পাশাপাশি রাজ্যের প্রাক্তন রাজ্যপালের কাশ্মীর নিয়ে একটি মন্তব্যকে ঘিরেও জোর সমালোচনা করলো সিপিআইএম৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top