News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও মহাজোট হচ্ছে না, কেজরিওয়াল
Image

লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও মহাজোট হচ্ছে না, কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও মহাজোট হচ্ছে না বলেই জানিয়ে দিলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এক সাক্ষাত্কারে দিল্লির মুখ্যমন্ত্রী জানালেন, রাজধানীতে একাই লড়বে আম আদমি পার্টি। আর এক্ষেত্রে তারা অনড়। তিনি এও বলেন, নিজেদের মধ্যে তিক্ততা থাকা সত্ত্বেও ক্ষমতা থেকে মোদী-অমিত শাহকে সরানোর জন্যে তিনি কংগ্রেসের সঙ্গে লোকসভা নির্বাচনের জন্যে হাত মেলাতে তৈরি ছিলেন।


কেজরিওয়ালের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ দেশের অর্থনীতিকে নষ্ট করে ফেলেছেন। ভেঙে ফেলেছেন দেশের ঐক্য। তিনি এও বলেন, কংগ্রেসের মনোভাব আদতে বিজেপিকেই সাহায্য করছে। প্রসঙ্গ তোলেন উত্তর প্রদেশেরও। তবে তিনি নিশ্চিত, দিল্লিতে আম আদমি পার্টি আসন্ন নির্বাচনে জিতবেই।উল্লেখ্য, রবিবার দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি শীলা দীক্ষিত সাফ জানিয়েছেন, দিল্লির সবকটি লোকসভা আসনেই লড়বে কংগ্রেস।
দিল্লির মেহরাউলি এবং বদরপরে দলীয় কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে শীলা দীক্ষিত বলেন, আপের সঙ্গে কংগ্রেসের জোট হবে বলে এমন কথা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এটা স্পষ্ট করে দিতে চাই দিল্লিতে কংগ্রেস একাই লড়বে। আপের সঙ্গে কোনও জোট হবে না।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top