News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে আগুনে পুড়ল রবার বাগান
Image

বিশালগড়ে আগুনে পুড়ল রবার বাগান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ বিশালগড়ে আগুনে পুড়ল রবার বাগান ৷ প্রায় ৭০টি গাছ পুড়ে ছাই হয়ে গেছে৷ আগুনের সূত্রপাত নিয়ে ধন্দে রবার বাগানের মালিক রুহেল মিয়াঁ ও দমকল বাহিনী৷ রবিবার দুপুর বারোটা নাগাদ ত্রিপুরার সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার বর্মনটিলা এলাকায় রুহেল মিয়াঁর রবার বাগানে আগুন লাগে৷ রবার গাছ দাউ দাউ করে জ্বলছে দেখে স্থানীয় জনগণ দমকল বাহিনীকে খবর দেন৷ খবর দেওয়া হয় রবার বাগানের মালিককেও৷ খবর পেয়ে বিশালগড় থেকে দমকল বাহিনীর কর্মীরা ছুটে যান৷ কিন্তু রবার বাগান পর্যন্ত তাঁরা পৌঁছতে পারেননি৷ ওই এলাকায় রাস্তার অবস্থা বেহাল বলে৷ তাছাড়া ঘটনাস্থলে যাওয়ার রাস্তায় বিদ্যুৎ পরিবাহী তার ঝোলে নীচে নেমে পড়ছে৷ ফলে দমকলের ইঞ্জিন সেখানে যেতে পারেনি৷

পরে স্থানীয় জনগণ সকলে মিলে জল ঢেলে আগুন আয়ত্তে আনেন৷ ওই কাজে দমকল কর্মীরাও সাহায্য করেছেন জনতাকে৷রবার বাগানের মালিক রুহেল মিয়াঁ জানিয়েছেন, ৭০টি রবার গাছ তাঁর পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ সবকটি গাছ ল্যাটেক্স দেওয়া শুরু করেছে৷ তাঁর ভীষণ ক্ষতি হয়ে গিয়েছে৷ আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি ৷ দমকল কর্মীরাও আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন ৷ ফলে দুর্ঘটনায় নাকি নাশকতার আগুনে পুড়েছে রবার বাগান তা বলা যাচ্ছে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top