News Flash

  • Home
  • Uncategorized
  • নিহত আধাসেনা জওয়ানদের শহিদের মর্যাদা দাবিতে সরব রাহুল, কটাক্ষ রিজিজুর
Image

নিহত আধাসেনা জওয়ানদের শহিদের মর্যাদা দাবিতে সরব রাহুল, কটাক্ষ রিজিজুর

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত আধাসেনা জওয়ানদের ‘শহিদ’-এর মর্যাদা দেওয়ার দাবিতে ফের সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পাল্টা কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাহুল গান্ধী কোনও নিয়ম জানেন না। দেশের জন্য যারা আত্মবলিদান করেন তাঁরাই শহিদ। সোমবার ট্যুইটারে রাহুল গান্ধী লেখেন, ‘সিআরপিএফ-সহ আমাদের আধাসেনা জওয়ানদের আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়া উচিত। তাঁদেরকে শহিদের মর্যাদা দেওয়া উচিত। কিন্তু, অহংকারী প্রধানমন্ত্রী আমার আর্জি মেনে নেবে না। আশা প্রকাশ করব আধাসেনার মাইনে নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে তা কার্যকর করবেন তিনি।’


রাহুল গান্ধীর এমন দাবির পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাহুল গান্ধী কোনও নিয়ম জানেন না। সেনা বা সিআরপিএফ যেই হোক না কেন যারা দেশের জন্য নিজের জীবন দেন তাঁরাই শহিদ। এর আগে গত শনিবার রাজধানী দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেছিলেন, কেন্দ্রে ক্ষমতায় এলে দেশের সেবায় নিহত আধাসেনা জওয়ানদের শহিদের মর্যাদা দেওয়া হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top