News Flash

  • Home
  • Uncategorized
  • শৈত্যপ্রবাহ বাড়ছে হিমাচলপ্রদেশে, এখনও নিখোঁজ তুষারধসের কবলে পড়া পাঁচ সেনা
Image

শৈত্যপ্রবাহ বাড়ছে হিমাচলপ্রদেশে, এখনও নিখোঁজ তুষারধসের কবলে পড়া পাঁচ সেনা

শিমলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): এখনও খোঁজ মেলেনি গত ২০ ফেব্রুয়ারি কিন্নর জেলার নামগিয়ায় তুষারধসে আটকে পড়া পাঁচ সেনার। এদিকে রাজ্যজুড়ে বেড়েই চলেছে শৈত্যপ্রবাহ। মঙ্গলবার থেকে নতুন করে ভারী তুষারপাত হতে পারে বলে সোমবার পূর্বাভাস দিয়েছে শিমলার আবহাওয়া দফতর। একইসঙ্গে আগামী ২৬ ফেব্রুয়ারি উচ্চ ও মধ্য পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সঙ্গে ভারী বৃষ্টি এবং অপেক্ষাকৃত নিম্ন পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, কিন্নরে নিখোঁজ ৫ সেনাকে উদ্ধার করতে এখনও অভিযান চালাচ্ছে সেনা ও জেলার উদ্ধারকারী দল। বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে তাপমাত্রাও রয়েছে স্বাভাবিকের থেকে অনেক নিচে।


শিমলার আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত রাজ্যের উপজাতি জেলা লাহল-স্পিতির প্রশাসনিক কেন্দ্র কিলংয়ে ২ সেন্টিমিটার (সেমি) এবং অপর উপজাতি জেলা কিন্নরের প্রশাসনিক কেন্দ্র কালপায় ৯ সেমি তুষারপাত হয়েছে। রাজ্যে ধারাবাহিকভাবে শীতলতম স্থানে রয়েছে কিলং। এদিন কিলংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াসে এবং কালপার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয় সূত্রের খবর, তুষারধসে বরফের চাঁই নেমে আটকে দিয়েছে বহু রাস্তা৷ ফলে রাজ্যের অনেক রাস্তাতেই গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে৷ বেশির ভাগ জায়গায় কাজ করছে না কোনও যোগাযোগ ব্যবস্থা, বন্ধ হয়েছে পানীয় জল সরবরাহও। অন্যদিকে, শিমলার কুফরিতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং কুল্লুর মানালির সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন রাজধানী শিমলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.১ ডিগ্রি সেলসিয়াসে, যেখানে ডালহাউসি এবং সোলানের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ০.৮ ডিগ্রি ও ২.৫ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top