News Flash

  • Home
  • Uncategorized
  • সঠিক সময়েই সিদ্ধান্ত নেব, ফের রাজনীতিতে যোগদানের জল্পনা উস্কে দিলেন রবার্ট বঢরা
Image

সঠিক সময়েই সিদ্ধান্ত নেব, ফের রাজনীতিতে যোগদানের জল্পনা উস্কে দিলেন রবার্ট বঢরা

নয়াদিল্লি ও মোরাদাবাদ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): আবারও রাজনীতিতে যোগদানের জল্পনা উস্কে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট বঢরা| জানিয়ে দিলেন, ‘আপাতত কোনও ব্যস্ততা নেই| জনগণকে মনে করতে হবে যে আমি পরিবর্তন আনতে সক্ষম…সঠিক সময়েই সিদ্ধান্ত নেব|’ উত্তর প্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেছিলেন রবার্ট বঢরা| রবিবার রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট বঢরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসৱুকে লিখেছিলেন, মানুষের সেবার করার জন্য বৃহত্তর ভূমিকা পালন করতে তিনি তৈরি রয়েছেন| রবার্ট বঢরার ফেসৱুক পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে| ওই ফেসৱুক পোস্টের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই, সোমবার সকালে রবার্টের জন্মস্থান মোরাদাবাদে পোস্টারে টাঙিয়ে দেওয়া হয়েছে|

মোরাদাবাদ যুব কংগ্রেসের পক্ষ থেকে টাঙানো ওই পোস্টারে লেখা হয়েছে, ‘রবার্ট বঢরাজি, আপনি মোরাদাবাদ লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান| আপনাকে স্বাগত জানাচ্ছি|’ ওই পোস্টারের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবার্ট জানিয়েছেন, ‘সর্বপ্রথম আমার বিরুদ্ধে আনা ভিত্তিহীন অভিযোগ থেকে মুক্ত হতে চাই| কিন্তু হ্ঁযা, রাজনীতিতে যোগদান নিয়ে আমি চিন্তাভাবনা করবো| আপাতত কোনও ব্যস্ততা নেই| জনগণকে মনে করতে হবে যে আমি পরিবর্তন আনতে সক্ষম…সঠিক সময়েই সিদ্ধান্ত নেব|’


এখন মোরাদাবাদ আসনটি বিজেপির দখলে রয়েছে| রবার্ট বঢরা পোস্টারকে বিদ্রুপ করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বলেছেন, ‘রবার্ট বঢরাজি উত্তর প্রদেশের মোরাদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি| পি-আর (প্রিয়াঙ্কা ও রাহুল) এখন সার্কাস দেখাচ্ছে| এই পি-আর সার্কাসে জোকারের যোগদানের অভাব ছিল, এবার সেই অভাব পূরণ হতে চলেছে|’ অন্যদিকে, রবার্ট বঢরার পোস্টার প্রসঙ্গে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত জানিয়েছেন, ‘মোরাদাবাদ লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য রবার্ট বঢরাকে স্বাগত| কর্মীদের উপরই সমস্ত কিছু নির্ভর করছে| প্রত্যেকেই চাইছেন মোরাদাবাদ থেকে যেন রবার্টকেই প্রার্থী করা হয়|’ 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top