News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় রসায়ণ মন্ত্রীও রাজ্যের বেকারদের স্বনির্ভরতার পথেই হাটতে পরমার্শ দিলেন
Image

কেন্দ্রীয় রসায়ণ মন্ত্রীও রাজ্যের বেকারদের স্বনির্ভরতার পথেই হাটতে পরমার্শ দিলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ রসায়ন ও পেট্রোরসায়ন দফতরের উদ্যোগে শনিবার আগরতলার টাউন হল-এ সকাল ১১টায় সংস্থার দ্বারোদঘাটন হয়েছে৷ জানা গেছে, সারা দেশে এই সংস্থার ৩৪টি শিক্ষন প্রতিষ্ঠান রয়েছে৷ ৩৫-তম শিক্ষন প্রতিষ্ঠানটি আজ আগরতলায় আত্মপ্রকাশ করল৷


৩৫-তম প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রকের মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া, কেন্দ্রীয় সরকারের সচিব পি রাঘবেন্দ্র রাও৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, সাংসদ শংকরপ্রসাদ দত্ত এবং বিধায়ক রতন চক্রবর্তী৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে দফতরের মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া বলেন, এই সেন্টারের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হতে পারবেন৷ তিনি বলেন, রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে এই সেন্টারের মাধ্যমে তাঁদের দক্ষতা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই শিল্পনগরী বোধজংনগরে দুটি নবনির্মিত ইমারতে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কাজ শুরু হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top