News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের নার্সিং পড়ুয়া ছাত্রের জখম আরও দুই

মণিপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের নার্সিং পড়ুয়া ছাত্রের জখম আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ মণিপুরের রাজধানী ইম্ফলের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরার এক ছাত্র৷ আহত হয়েছে আরও দুইজন৷ নিহতের নাম অভয় দেবনাথ৷ সে ইম্ফল রিমস-এ বিএসসি নার্সিং পড়ুয়া৷ আহত দুজনের নাম অনির্বান চৌধুরী এবং সঙ্গম চৌধুরী৷ তারা এমবিবিএস পড়ুয়া৷ জানা গিয়েছে লোকটাক ফেরার পথে থওবাল হাওকা এলাকায় বাইক দুর্ঘটনায় পড়ে৷ তখন সকাল আটটা৷ ঘটনাস্থলেই প্রাণ হারান অভয় দেবনাথ৷ পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে রিমস-এ নিয়ে যায়৷ আহত দুজনকে আইসিইউতে রাখা হয়েছে৷ তাদের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷


এদিকে, জানা গিয়েছে নিহত যুবকের বানি সোনামুড়ায়৷ মৃত্যুর সংবাদ সোনামুড়ায় পৌঁছতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন৷ পাড়া প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ পরিবারের কয়েকজন সদস্য ইতিমধ্যেই ইম্ফলে ছুটে গিয়েছেন৷ তাছাড়া অন্য দুই আহত এমবিবিএস পড়ুয়া ছাত্রের পরিবারের লোকজনও ইম্ফলে ছুটে গিয়েছেন বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top