News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক খাদে, হত চালক, গুরুতর সহ চালক
Image

ট্রাক খাদে, হত চালক, গুরুতর সহ চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ ফেব্রুয়ারী৷৷ যান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক চালক৷ গুরুতর আহত হয়েছেন সহ চালক৷ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুঙ্গিয়াকামী থানার অধীন আঠারমুড়া পাহাড়ের ৪৫ মাইল এলাকায়৷ নিহত ট্রাক চালকের নাম রুদ্র কুমার দেববর্মা৷ বাড়ি খাসিয়ামঙ্গলে৷ আহত সহ চালকের নাম শম্ভু দেব৷

জানা গিয়েছে, টিআর-০১-আর- ১৫৯৮ নম্বরের একটি গ্যাস ট্যাঙ্কার বুলেট আগরতলার দিকে যাচ্ছিল৷ ট্রাক চালক ৪৫ মাইল এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তাতে ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়৷ সাথে সাথেই দুর্ঘটনার খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহত ও নিহত দুই মোটর শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ একটি দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top