News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়টি সরকার ও বোর্ডের উপর ছাড়লেন বিরাট
Image

পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়টি সরকার ও বোর্ডের উপর ছাড়লেন বিরাট

বিশাখাপত্তনম, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামা জঙ্গি হামলার কড়া নিন্দা করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়টি বিসিসিআই এবং সরকারের উপরের ছাড়লেন ভারত অধিনায়ক।


শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট কোহলি বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা রইল। এই ঘটনায় আমরা শোকাহত। আমাদের অবস্থান খুবই স্পষ্ট। দেশ এবং বিসিসিআই যা সিদ্ধান্ত নেবে তা মেনে চলবে। সরকার এবং বোর্ড যে সিদ্ধান্ত নেবে তাই আমরা করব।’চলতি বছরেই ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে যথেষ্ট উত্তেজনা রয়েছে। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ঠিক হবে কিনা। তাই নিয়ে তৈরি হয়েছে জোর জটিলতা। এর আগে কপিল দেব বলেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত কিনা বিষয়টি আমাদের লোকেরা সিদ্ধান্ত নিতে পারবে না। বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখা উচিত সরকারের। এই বিষয়ে আমাদের কোনও মন্তব্য করা সমীচীন হবে না। তারা যা সিদ্ধান্ত নেবে তা দেশের স্বার্থেই নেবে। তারা যা বলবে আমাদেরও তাই করা উচিত।’ 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top