News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত থেকে পাক রেঞ্জার্সদের সরিয়ে সেনাকে দায়িত্ব পাকিস্তানের
Image

সীমান্ত থেকে পাক রেঞ্জার্সদের সরিয়ে সেনাকে দায়িত্ব পাকিস্তানের

ইসলামাবাদ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : ভারত-পাকিস্তানের মধ্যে উত্তাপ ক্রমশ বাড়ছে। রীতিমত যুদ্ধের পরিস্থিতিতে তৈরি পাকিস্তান। যে কোনও মুহূর্তের জন্যে সীমান্তে সজাগ দু দেশেই। যদিও পুলওয়ামার ঘটনার পর ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ভুগছে পাকিস্তান। ইতিমধ্যে সীমান্ত সংলগ্ন এলাকাগুলি থেকে স্থানীয় মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ব্যাংকার বানানোরও নির্দেশ দেওয়া হয়েছে পাকসেনার তরফে।


শুধু তাই নয়, হাসপাতালগুলিকে তৈরি রাখার নির্দেশও দেওয়া হয়েছে পাকসেনার তরফে। এরই মধ্যে যুদ্ধের আশঙ্কায় সীমান্ত থেকে পাক রেঞ্জার্সদের সরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে বলে এমনটাই জানা গিয়েছে।মূলত পাকিস্তানের সীমান্তে সুরক্ষার দায়িত্ব থাকে পাকিস্তান রেঞ্জার্সদের হাতে। সীমান্তের ওপারের সেনা ছাউনিতে পাক রেঞ্জার্সদের মোতায়েন করা হয়ে থাকে। কিন্তু যেভাবে পুলওয়ামার ঘটনার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়ছে টেনশন তাতে আতঙ্কিত পাকিস্তান। আর সেজন্যেই তড়িঘড়ি সেনা ছাউনিগুলি থেকে রেঞ্জার্সদের সুরক্ষায় পাকসেনাকে মোতায়েন করছে ইমরান সরকার।


প্রসঙ্গত, উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাকে সবরকম প্রস্তুতির জন্যে ইতিমধ্যে তৈরি থাকতে বলেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয়, ভারতের যে কোনও প্রত্যাঘাতের জবাব দেওয়ার জন্যেও সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার আরও বড় পদক্ষেপ নিল পাকিস্তান সরকার। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top