News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতীর জলে তলিয়ে গেলেন ষাটোর্ধ মহিলা
Image

গোমতীর জলে তলিয়ে গেলেন ষাটোর্ধ মহিলা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ ফেব্রুয়ারী৷৷ সাত সকালে গোমতীর জলে তলিয়ে গেলেন এক মহিলা৷ ঘটনাটি ঘটেছে গোমতী জেলার কাকড়াবন থানার অধীন পূর্ব পালাটানা এলাকায়৷ ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় কাকড়াবন থানার পুলিশ এবং অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷ মহকুমা ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরাও ছুটে যান৷ ডেপুটি কালেক্টর তন্ময় দেবনাথ জানান তলিয়ে যাওয়া ওই মহিলার নাম সাবিত্রী দাস৷ বয়স একষট্টি৷ অন্যান্য দিনের মতো শুক্রবারও তিনি নদীর ঘাটে গিয়েছিলেন স্নান করতে দীর্ঘক্ষণ বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখঁুজি শুরু করেন৷ তারপরই খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক সহ প্রশাসনের কর্মকর্তাদের৷ রাতে খবর পেলখা পর্যন্ত গোমতী নদীতে নিখোঁজ মহিলার কোন হদিশ পাওয়া যায়নি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top