News Flash

  • Home
  • Uncategorized
  • ফের উপজাতি জনপদে পিস্তল উঁচিয়ে বন্ধন ব্যাঙ্কের কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুট
Image

ফের উপজাতি জনপদে পিস্তল উঁচিয়ে বন্ধন ব্যাঙ্কের কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা তথা আইন শৃঙ্খলা দিনে দিনে অবনতি হচ্ছে বলে মত দিচ্ছেন সাধারণ মানুষ৷ কোথাও নারী সংক্রান্ত অপরাধ তো কোথাও লুটপাট ও চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে৷ বাদ যাচ্ছে না ব্যাঙ্ক কর্মীরাও৷ বিশেষ করে বন্ধ ব্যাঙ্কের কর্মীদের নিশানা করেছে দুসৃকতিরা৷ ওই ব্যাঙ্কের কর্মীরা বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে লোনের টাকা সংগ্রহ করেন৷ তাই তাদেরকে নিশানায় রেখেছে দুসৃকতিরা৷ জানা গিয়েছে বোধজংনগর থানার অধীন রাজচন্তাই এলাকায় প্রকাশ্য দিবালোকে পিস্তল উঁচিয়ে ব্যাঙ্ক কর্মীর কাছ থেকে এক লক্ষ চৌদ্দ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গিয়েছে দুসৃকতিরা৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ যদিও পুলিশ দুসৃকতিদের ধরতে তল্লাসী অভিযান চালিয়েছে৷ তবে সাফল্য আসেনি৷

সংবাদে প্রকাশ, বন্ধন ব্যাঙ্কের কর্মী বিশ্বজিৎ দেবনাথ রাজচন্তাই এলাকায় বিভিন্ন কালেকশন গ্রুপ থেকে লোনের কিস্তির টাকা সংগ্রহ করে বাইকে করে আগরতলার দিকে ফিরছিলেন৷ রাজচন্তাই এলাকায় পৌঁছতেই দুই যুবক বিশ্বজিৎ দেবনাথের বাইকটি রাস্তায় আটক করে৷ তাঁর বুকে পিস্তল উঁচিয়ে ব্যাগ দিয়ে দেওয়ার জন্য বলে৷ প্রাণের মায়ায় ব্যাগটি তিনি দিয়ে দেন দুসৃকতিদের৷ তারপর বিশ্বজিৎ দেবনাথ ঘটনাস্থল থেকে পালিয়ে যান৷ তিনি বিষয়টি প্রথমে ব্যাঙ্কের উর্দ্ধতন কতৃপক্ষকে জানান৷ পরে বিষয়টি বোধজংনগর থানায় জানানো হয়৷ থানার ওসি সুব্রত বর্মন দ্রুততার সাথে তদন্তে নামেন৷ পুলিশের একটি টিম তল্লাসী অভিযান চালায়৷ নামানো হয় ডগ স্কোয়ড৷ পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রাজচন্তাইয়ের একটি রাবার বাগান থেকে ছিনতাই হওয়া ব্যাগটি উদ্ধার করেছে৷ ব্যাগের মধ্যে রাখা কিছু পাশবই এবং রেজিস্ট্রার খাতা উদ্ধার করা সম্ভব হয়েছে৷ টাকা পয়সার কোন হদিশ নেই৷ পুলিশ জানিয়েছে তল্লাসী অভিযান জারী রয়েছে৷

এদিকে, বন্ধন ব্যাঙ্কের এক আধিকারীক জানিয়েছেন, বন্ধন ব্যাঙ্ক মূলত জনগণকে লোন দিয়ে থাকেন৷ সেই লোনের টাকা কিস্তিতে সংগ্রহ করা হয় বিভিন্ন কালেকশন সেন্টার থেকে৷ গ্রুপ করে এই টাকা সংগ্রহ করা হয়৷ কিন্তু, দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকাগুলি থেকে লোনের টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না৷ ব্যাঙ্ক কর্মীরা লোনের টাকা সংগ্রহ করতে গেলে তাদের নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে৷ তাতে ব্যাঙ্ক কর্মীরা টাকা সংগ্রহ করতে পারছেন না৷ ব্যাঙ্কের প্রচুর টাকা বকেয়া পড়ে গিয়েছে৷ বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এই ধরনের ঘটনা ঘটছে৷ ব্যাঙ্ক আধিকারীকের এই বত্তব্যের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, বাস্তবে তাই হচ্ছে৷
শহর থেকে একটু দূরে বোধজংনগর থানার অধীন বেশ কয়েকটি উপজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনগণের সাথে কথা বলে জানা গিয়েছে তারা অনেকেই বন্ধন ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়েছেন৷ সরকার বদলের পর তাদের আয়ের উৎস প্রায় বন্ধ৷ তাই তারা সময়মতো লোনের কিস্তি মিটিয়ে দিতে পাড়ছেন না৷ এই পরিস্থিতিতে তারা কি করবেন ভেবে পাচ্ছে না

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top