News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির প্রাক্তন মন্ত্রীকে দলে টানার চেষ্টায় কংগ্রেস শিবিরে
Image

বিজেপির প্রাক্তন মন্ত্রীকে দলে টানার চেষ্টায় কংগ্রেস শিবিরে

পানাজি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : লোকসভা ভোটের আগে শাসক বিজেপির প্রাক্তন মন্ত্রী যোগ দিতে চলেছেন কংগ্রেস শিবিরে।সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রবিবার মন্ত্রিত্বের পাঠ চুকিয়ে দলবদল করতে চলেছেন গোয়ার প্রাক্তন মন্ত্রী মহাদেব নায়েক। গোয়ার শিরোদা কেন্দ্রের দু’বারের বিধায়ক তিনি।মনোহর পরিক্করের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হলেন মহাদেব নায়েক। সপ্তদশ লোকসভা ভোটের মুখে তাঁর দলবদল খুব স্বাভাবিকভাবেই ধাক্কা দেবে বিজেপি শিবিরকে।


এই বিষয়ে সরাসরি অবশ্য কিছুই জানাননি বিধায়ক মহাদেব নায়েক। তিনি বলেন, “কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আমার কাছে এসেছিল। আমায় ওদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে।” আপনি কী দলবদল করতে চলেছেন? এই প্রশ্নের অবশ্য কোনও উত্তর দিতে পারেননি বিধায়ক মহাদেব নায়েক।গোয়ার বিধানসভা নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছে। মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর অসুস্থ থাকার কারণে মন্ত্রিসভার কাজকর্ম নিয়ে বিরোধীদের পাশাপাশি সরকারপক্ষের বিধায়কদের মুখেও রয়েছে ক্ষোভ। এই সুযোগে বিধায়ক ভাঙিয়ে কংগ্রেসের সরকার গঠনের দাবিও উঠেছে। যদিও তা বাস্তবায়িত হয়নি। ওই রাজ্যে গত বিধানসভা নির্বাচনের পরে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেই সময় দলবদল করা বিধায়কদের নিয়ে সরকার গঠন করে বিজেপি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top