News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কাশ্মীরিরা, কেন্দ্র ও ১০টি রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের
Image

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কাশ্মীরিরা, কেন্দ্র ও ১০টি রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলার পরই থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশবাসী| দেশবাসী এতটাই ক্ষুব্ধ যে, ভারতের কোনও কোনও রাজ্যে এই কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হয়েছেন কাশ্মীরিরা, আক্রান্ত হয়েছেন কাশ্মীরি ছাত্ররাও| কোথাও হামলা, কোথাও আবার কটূক্তির শিকার হয়েছেন কাশ্মীরিরা| পিছিয়ে নেই রাজধানী দিল্লিও| দিন দু’য়েক আগেই দিল্লিতে চলন্ত ট্রেনের মধ্যেই আক্রান্ত হন কাশ্মীরি শাল বিক্রেতারা| এই পরিস্থিতি অবিলম্বে বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার ও ১০টি রাজ্যকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট|


কেন্দ্রীয় সরকার ছাড়াও, যে ১০টি রাজ্যকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে, সেগুলি হল-জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও মহারাষ্ট্র| কাশ্মীরিদের উপর হামলা বন্ধ করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তারিক আদিব| সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও ১০টি রাজ্যকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত| কেন্দ্রীয় সরকার ও ১০টি রাজ্যকে নোটিশ পাঠিয়ে শীর্ষ আদালত জানতে চেয়েছে কাশ্মীরিদের উপর হামলা প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে| সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top