News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা হামলা : শহিদ জওয়ানদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবে তেলেঙ্গানা সরকার
Image

পুলওয়ামা হামলা : শহিদ জওয়ানদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবে তেলেঙ্গানা সরকার

হায়দরাবাদ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ তেলেঙ্গানার সিআরপিএফ জওয়ানদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ স্বরূপ ২৫ লক্ষ টাকা করে দেওয়ার অঙ্গীকার করল তেলেঙ্গানা সরকার। শুক্রবার বিধানসভায় পুলওয়ামা জঙ্গি হামলার তীব্র নিন্দা করে এবং শহিদ জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এদিন এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিন বিধানসভায় পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দা করেছেন অন্যান্য পার্টির সদস্যরাও।


এদিন বিধানসভায় শহিদ জওয়ানদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ স্বরূপ দেওয়া হবে বলে ঘোষণা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। ঘোষণার পরে মুখ্যমন্ত্রী বলেন, পুলওয়ামার ঘটনা ভারতবাসী কোনওদিন ভুলতে পারবে না।\”এই জঙ্গি হামলা শুধুমাত্র ভারতীয় সেনা জওয়ানদের ওপর হয়নি, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি গোটা জাতির ওপর একটি হামলা ছিল। আমরা কেউই এই ঘটনা ভুলতে পারব না\”, বলেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিন তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদ দমনে এবার কড়া পদক্ষেপ নিতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এই সব কার্যকলাপকে সম্পূর্ণরূপে বিনাশ করতে হবে। শুধুমাত্র দেখানোর জন্য নয়, দেশের সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধার প্রমাণ দিতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, \”শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার পাশাপাশি তাই রাজ্য সরকার এই অপরিসীম ক্ষতির দিনে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক ক্ষতিপূরণ স্বরূপ ২৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।\”

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top