News Flash

  • Home
  • Uncategorized
  • প্যাডেল চালিত মোটর রিক্সা বেআইনী ঘোষণা হাইকোর্টের, রিক্সা চালকদের অবরোধ ভাঙচুর, শহর আগরতলায় ত্রাস
Image

প্যাডেল চালিত মোটর রিক্সা বেআইনী ঘোষণা হাইকোর্টের, রিক্সা চালকদের অবরোধ ভাঙচুর, শহর আগরতলায় ত্রাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা হাইকোর্ট প্যাডেল চালিত রিক্সায় মোটর বে আইনী ঘোষণা করেছে৷ বৃহস্পতিবার সকালে ট্রাফিক পুলিশ আগরতলায় কয়েকটি প্যাডেল রিক্সা থেকে মোটর খুলে নেয়৷ আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন রিক্সা চালকরা৷ প্যাডেল রিক্সা থেকে মোটর খুলে নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ রিক্সা চালকরা রাজধানী আগরতলায় বেশ কয়েকটি স্থানে অবরোধ ও ভাঙচুর চালিয়েছে৷ তাদের এই উত্তেজিত আচরণে শহর আগরতলায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিন বিভিন্ন স্থানে পুলিশ ও টিএসআর বাহিনীকে মোতায়েন করা হয়৷

প্যাডেল চালিত রিক্সা থেকে মোটর খুলে নেওয়ার ঘটনায় বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ আন্দোলনে উত্তেজিত রিক্সা চালক৷ ছবি- নিজস্ব৷

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকেই আগরতলায় বিভিন্ন স্থানে রিক্সা চালকরা রাস্তা অবরোধ করেন৷ প্যালেড রিক্সা থেকে মোটর খুলে নেওয়ার প্রতিবাদেই তারা রাস্তা অবরোধ করেছে বলে জানিয়েছেন৷ বেলা যত গড়িয়েছে তাদের আচরণ ক্রমেই উশৃঙ্খল হয়ে উঠেছে৷ এদিন রিক্সা চালকরা রাধানগর, উত্তর গেইট, বটতলা, ঝুলন্ত ব্রিজ, পুরাতন মোটর স্ট্যান্ড এবং প্যারাডাইস চৌমুহনীতে রাস্তা অবরোধ করেছে৷ দীর্ঘ সময় অবরোধের কারণে পথ চলতি মানুষরা হয়রানির শিকার হয়েছেন৷ অভিযোগে জানা গেছে, সাধারণ মানুষ অবরোধ চলাকালীন রিক্সা চালকদের রক্ত চক্ষুর মুখে পড়েছিলেন৷ শুধু তাই নয়, রিক্সা চালকরা লক্ষ্মী নারায়ণ মন্দির সংলগ্ণ স্থানে একটি পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে৷ গাড়ির চালক কোনও মতে নিজেকে তাদের হাত থেকে রক্ষা করেছেন৷ এখানেই থেকে থাকেননি রিক্সা চালকরা৷ ঝুলন্ত ব্রিজে অবরোধ চলাকালীন দুই ট্রাফিক কনস্টেবলকে মারধোরেরও ঘটনা ঘটেছে৷ পাশাপাশি মোটর স্ট্যান্ডে অবরোধ চলাকালীন রিক্সা চালকরা পথ চলতি সাধারণ জনগণকে বিশ্রি ভাষায় গালাগাল করেছেন৷

এই অবরোধের ঘটনায় পুলিশ প্রশাসন তাদের বুঝিয়ে কয়েকটি স্থান থেকে অবরোধ প্রত্যাহার করাতে সক্ষম হলেও প্যারাডাইস চৌমুহনীতে দীর্ঘ সময় রাস্তা অবরোধ করে রাখেন রিক্সা চালকরা৷ তাদের বক্তব্য, এই ভাবে প্যালেড রিক্সা থেকে মোটর খুলে নিয়ে তাদের রোজগারে আঘাত আনা হয়েছে৷ রাজ্য সরকারের এই পদক্ষেপ তারা কোনও ভাবেই মেনে নেবেন না৷ এদিন তারা দীর্ঘ সময় পুর নিগমের অফিস ঘেরাও করে রাখেন৷ শেষে পুর কমিশনার তাদের মধ্যে পাঁচ জনকে ডেকে নিয়ে আলোচনা করেন৷ জানা গেছে, পুর কমিশনার রিক্সা চালকদের জানিয়েছেন রাজ্য সরকার তাদের প্রতি যথেষ্ট সংবেদনশীল৷ কোনও রিক্সা চালকের ক্ষতি হোক তা রাজ্য সরকার চাইছে না৷ পুর কমিশনার রিক্সা চালকদের আশ্বাস দিয়েছেন, ৫ মার্চের আগে এ ধরনের কোনও অভিযান হবে না৷ পাশাপাশি তিনি রিক্সা চালকদের শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন৷ পুর কমিশনারের আশ্বাসের ভিত্তিতে এদিনের মতো আন্দোলনে থেকে সরে আসেন রিক্সা চালকরা৷

এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিনের ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন৷ তাঁর কথায়, রাজ্য সরকার কোনও রিক্সা চালকের ক্ষতি হোক তা চাইছে না৷ হাইকোর্টের রায়ে প্যাডেল রিক্সায় মোটর লাগানো নিষিদ্ধ হয়েছে৷ তা সত্বেও রাজ্য সরকার তাদের প্রতি যথেষ্ট সংবেদনশীল৷ তাই, এই সমস্যার সমাধানে রিক্সা নিয়ামক আইন সংশোধনের প্রস্তুতি চলছে৷ হাইকোর্টের রায় মেনে রিক্সা চালকদের কিভাবে রেহাই দেওয়া যায় সেই বিষয়টি ভাবছে রাজ্য সরকার৷ কিন্তু, আজ আগরতলায় যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোনও প্যাডেল রিক্সা থেকে মোটর খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি৷ ট্রাফিক ইনপেক্টর সুকান্ত বিশ্বাস প্রশাসনের অনুমতি ছাড়াই প্যাডেল রিক্সা থেকে মোটর খুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন৷ তাই, এই কাজের জন্য তাকে সাময়িক বরখাস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে দাবি করে এর তদন্ত হবে বলে জানিয়েছেন৷ এদিকে, অনুমতি ছাড়া প্যাডেল রিক্সা থেকে মোটর খুলে নেওয়া কাজে নিয়োজিত ইন্সপেক্টর সুরেশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর চন্দ্র শেখর বণিককেও শোকজ করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top