News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় ভারতের মেয়েদের
Image

আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে জয় ভারতের মেয়েদের

মুম্বই, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : অল্প রানের পুঁজি নিয়েও ইংল্যান্ড শিবিরে পালটা হামলা চালাল ভারতের প্রমিলা বিগ্রেড৷ মুলত ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী মেজাজের সামনে অসহায় আত্মসমর্পণ ব্রিটিশ ব্যাটিং লাইনআপের৷আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে লড়াই ছিল ভারতের মেয়েদের৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৪৯.৪ ওভারে ২০২ রানে অলআউট হয়ে যায়৷ জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস ৪১ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৩৬ রানে৷ লো স্কোরিং ম্যাচে ৬৬ রানের দুরন্ত জয় তুলে সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল৷প্রথম একদিনের ম্যাচে চোটের জন্য টুর্নামেন্ট থেকে দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিটকে গিয়ে তাঁর অভাব স্পষ্ট টের পায় ভারত৷


শুরুটা মন্দ না হলেও হরমনপ্রীত কউরের অনুপস্থিতিতে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হয় ভারত৷ শুরুতে জেমিমা রডরিগেজ, মাঝে মিতালি রাজ ও লোয়ার অর্ডারে ঝুলন গোস্বামীর মিলিত প্রচেষ্টায় কোনও রকমে দু’শোর গণ্ডি টপকাতে সক্ষম হয় ভারতীয় দল৷ ৪৯.৪ ওভারে ভারত অলআউট হয়ে যায় ২০২ রানে৷হরমনপ্রীতের জায়গায় দলে ঢোকা হারলিন দেওল মাত্র ২ রান করে আউট হন৷ খাতা খুলতে পারেননি মোনা মেশরাম৷ মিতালি রাজ ৪৪ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন৷ তানিয়া ভাটিয়া (২৫), শিখা পান্ডে (১১) ও একতা বিস্ট (০) রান আউট হয়ে ক্রিজ ছাড়েন৷ ঝুলন গোস্বামী ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৩০ রান করেন৷ ইংল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট নেন জর্জিয়া এলউইস, নাতালি শভার ও সোফি একলেসস্টোন৷ একটি উইকেট নিয়েছেন অ্যানা শ্রুবসোল৷ জয়ের জন্য ৫০ ওভারে ইংল্যান্ড ২০৩ রানের টার্গেট নিয়ে নামলেও ৪১ ওভারে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস৷ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top