News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ফ্লোরিডা, মার্কিন মুলুকে ফের খুন ভারতীয় নাগরিক
Image

এবার ফ্লোরিডা, মার্কিন মুলুকে ফের খুন ভারতীয় নাগরিক

হায়দরাবাদ, ২১ ফেব্রুয়ারি (হি.স.): মার্কিন মুলুকে আবারও খুন হলেন একজন ভারতীয় নাগরিক| এবার ঘটনাস্থল আমেরিকার ফ্লোরিডা| স্থানীয় সময় অনুযায়ী গত মঙ্গলবার ফ্লোরিডায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন তেলেঙ্গানার ইয়াদাদরি ভূবনগরী-র বাসিন্দা কে গোবর্ধন রেড্ডি| বৃহস্পতিবার এই দুঃসংবাদ জানিয়েছেন গোবর্ধন রেড্ডির ভাই মধুসূদন রেড্ডি| মধুসূদন রেড্ডি জানিয়েছেন, ‘স্থানীয় প্রশাসন সন্দেহ করছে যে, যারা তাঁকে (গোবর্ধন রেড্ডি) হত্যা করেছিল তারা আসলে ডাকাত| কি কারণে খুন করা হল গোবর্ধনকে তা এখনও অজানা|’
পরিবার সূত্রের খবর, স্ত্রী ও দুই কন্যা রয়েছে গোবর্ধন রেড্ডির| বছর পাঁচেক আগের পরিবার নিয়ে আমেরিকায় গিয়েছিলেন গোবর্ধন| একটি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন| আর ফেরা হল না ভারতে| আমেরিকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তেলেঙ্গানার বাসিন্দা গোবর্ধন রেড্ডি| আমেরিকায় তাঁদের আত্মীয়স্বজনদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের একজন সদস্য জানিয়েছেন, ‘দোকানে গোবর্ধন যখন একা ছিল, তখন মুখোশ পরা আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোবর্ধনকে মৃত বলে ঘোষণা করা হয়|’ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনি টাকা বা অন্য কিছু নিয়ে যায়নি| তাই খুনের কারণ এখনও স্পষ্ট নয়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top