News Flash

  • Home
  • Uncategorized
  • ডাইরী ও রিপোর্ট কার্ড ছাপিয়ে ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে
Image

ডাইরী ও রিপোর্ট কার্ড ছাপিয়ে ব্যাপক অর্থ আত্মসাতের অভিযোগ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সমানতালে চলছে হরির লুট৷ বার্ষিক রিপোর্ট কার্ড এবং ডাইরী ছাপিয়ে প্রচুর টাকা লুটপাটের চেষ্টা চলছে৷ অন্তত, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আধিকারীকের গতিবিধি দেখে এমনটাই মনে করা হচ্ছে৷ সূত্রের খবর, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বার্ষিক রিপোর্ট কার্ড তৈরির জন্য উপাচার্যের কাছে ১০ লক্ষ টাকা মঞ্জুর করার জন্য রিপোর্ট দিয়েছেন জনৈক আধিকারীক ইউ কে দাস৷ মোট ৫০০ রিপোর্ট কার্ড ছাপাতে এই টাকা খরচ হবে বলে তিনি রিপোর্টে উল্লেখ করেছেন৷ কিন্তু, উপাচার্য্য ভি এল ধারুরকর ৫০০’এর বদলে ২৫০টি রিপোর্ট কার্ড ছাপাতে বলেন৷ খরচ কম হবে, এই চিন্তা থেকেই উপাচার্য্য এই নির্দেশ দেন৷

সূত্রের খবর, উপাচার্য ১০ লক্ষ টাকা মঞ্জুর না করায় এনিয়ে একটি কমিটি গঠন করা হয়৷ কিন্তু, কমিটির প্রধান বারিণ দে উপাচার্য্যের কাছে প্রস্তাব দেন, ২৫০টি রিপোর্ট কার্ড ছাপানো যেতেই পারে কিন্তু, বাজেট কমানো যাবে না৷ স্বাভাবিকভাবেই প্রশ্ণ উঠেছে, ৫০০’র বদলে ২৫০টি রিপোর্ট কার্ড ছাপাতে ১০ লক্ষ টাকা কেন প্রয়োজন৷ রিপোর্ট কার্ডের সংখ্যা কমলেও খরচের পরিমান কেন কমবে না, সেই প্রশ্ণের কোন জবাব এখনো মিলেনি৷
এদিকে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ৫০ লক্ষ টাকা খরচ করে ডায়েরি ছাপানো হয়েছে৷ এখন উপাচার্য্যকে চাপ দেওয়া হচ্ছে, ডায়েরি ছাপানোর খরচের অর্থ মঞ্জুর করার জন্য৷ সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অশেষ গুপ্ত কোন অনুমোদন ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ছাপিয়েছেন৷ তাতে খরচ হয়েছে ৫০ লক্ষ টাকা, তা তিনি বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন৷ কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কিভাবে বিরাট অংকের টাকার ডায়েরি ছাপানো হয়েছে, তা নিয়ে এখন প্রশ্ণ উঠেছে৷ সূত্রের খবর, উপাচার্য্য ডায়েরি ছাপানোর খরচের অর্থ মঞ্জুরি দিচ্ছেন না৷ কিন্তু, প্রফেসর গুপ্ত ক্রমাগত উপাচার্যকে ছাপ দিচ্ছেন ওই অর্থ মঞ্জুর করার জন্য৷
তাতে একটা বিষয়ে স্পষ্ট, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সমান তালেই চলছে হরির লুট৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top