News Flash

  • Home
  • Uncategorized
  • নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল
Image

নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল বিলি করবে রাজ্য সরকার৷ সারা রাজ্যে মোট ৩০ হাজার ১৫৭ জনকে সাইকেল দেওয়া হবে৷ এই সূচনা হবে আগামী ২৩ ফেব্রুয়ারী৷ আগরতলায় তুলসীবতি বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থবর্ষে শিক্ষা দপ্তরের তরফে ১৬ হাজার ৪৩৯ জন নবম শ্রেণীর ছাত্রীদের বাই সাইকেল বিলি করা হয়েছিল৷ তাতে খরচ হয়েছিল ৪ কোটি ৮৯ লক্ষ লক্ষ ৩৬ হাজার ৯০৩ টাকা৷ এবার ৩০ হাজার ১৫৭ জনকে বাই সাইকেল দেওয়া হবে৷ তাতে খরচ হবে ৮ কোটি ৯৭ লক্ষ ৭৭ হাজার ৩৮৯ টাকা৷ তাঁর বক্তব্য, বাই সাইকেল দেওয়ার ক্ষেত্রে ধনী গরিব বিচার করা হবে না৷ নবম শ্রেণীতে পড়ুয়া সমস্ত ছাত্রীদের বাই সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ তাঁর মতে, মহিলা স্বশক্তিকরণের অঙ্গ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top