News Flash

  • Home
  • Uncategorized
  • যান দুর্ঘটনায় নিহত এক ঘায়েল দুই
Image

যান দুর্ঘটনায় নিহত এক ঘায়েল দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে নিত্য যান দুর্ঘটনার ঘটনা ঘটে চলছে৷ ফের যান দুর্ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি গুরুতরভাবে আহত হয়েছেন দু-জন৷ জানা গেছে, বর্তমানে জিবি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে৷ আহতদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের বেশ কিছু অঙ্গে মারাত্মক আঘাত লেগেছে, যার ফলে তাদের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে৷উল্লেখ্য, সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানাধীন ২২ মাইলে বাইক এবং ন্যানো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল৷ ওই সংঘর্ষে বিল্লা মিয়াঁ নামেক এক ব্যাঙ্ক কর্মী নিহত হয়েছেন৷ জানা গেছে, নিহত ব্যাঙ্ক কর্মীর বাড়ি মেলাঘরে৷

এদিন তিনি বাইকে চেপে বিশ্রামগঞ্জের ২২ মাইল এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আগত একটি ন্যানো গাড়ি সরাসরি বাইকে ধাক্কা মারে৷ ধাক্কায় বাইক আরোহী ছিটকে পড়েন৷ প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে বাইক আরোহী এবং ন্যানো যাত্রীদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদের মঙ্গলবার সকালে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ আহতদের জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন বাইক চালক বিল্লা মিয়াঁ৷ অপর আহত ন্যানো গাড়ির চালক কর্মা মলসম এবং মহিলা যাত্রী দিজিয়াপতি মলসম (৪০) গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ন্যানো গাড়িকে উদ্ধার করেছে বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top