News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে পৌঁছল আন্তর্জাতিক কার র্যালী
Image

বাংলাদেশ হয়ে আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে পৌঁছল আন্তর্জাতিক কার র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ আখাউড়া সীমান্ত দিয়ে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ থেকে ত্রিপুরায় পৌঁছেছে আন্তর্জাতিক মটরকার যা লি৷ যা লিতে অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে (আইসিপি) উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ তিনি অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন৷ তাঁর সঙ্গে ছিলেন ভারতের স্বরাষ্ট্র যুগ্মসচিব শম্ভু সিংহ, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা৷ শম্ভু সিং সংবাদ মাধ্যমকে জানান, গত ৪ ফেব্রুয়ারি এই দল রাজধানী দিল্লি থেকে শোভাযাত্রা করেছিল৷

এর মূল উদ্দেশ্য দুটি, এক ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবর্ষ উপলক্ষ্যে তাঁর আদর্শ প্রচার করা এবং অন্যটি সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা গড়ে তোলা৷ সঠিকভাবে যানবাহন চালানোর বিষয়ে বার্তা দেওয়া৷ এতে মোট ১০টি গাড়িতে রয়েছেন মোট ২০ জন মহিলা পুরুষ৷ তাঁরা দিল্লি থেকে বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন৷ বাংলাদেশের বিভিন্ন শহর পরিক্রমা করে তাঁরা আবার ভারতে প্রবেশ করেছেন৷ তাঁরা বাংলাদেশ সফর শেষে মায়ানমার যাবেন৷ আগরতলা থেকে তাঁরা শিলচর হয়ে মণিপুরে গিয়ে প্রবেশ করবেন৷ মণিপুর থেকে আগামী ২৪ ফেব্রুয়ারি মায়ানমারের ইয়াঙ্গুন শহরে পৌঁছবেন তাঁরা৷ এর পর ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাঁদের যাত্রা৷

ভারত সরকারের বিদেশ এবং জাতীয় সড়ক মন্ত্রালয়ের যৌথ উদ্যোগে এই কার্যক্রম চলছে৷মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, কার রেলিত অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে৷ তাঁরা বিভিন্ন জায়গা ঘুরে ত্রিপুরায় এসেছেন৷ নিজেদের বাড়ি ফিরে তাঁরা ত্রিপুরার কথা বলবেন৷ বেঙ্গালুরু শহরের পঙ্কজা এই রেলিতে অংশ নিয়েছেন৷ তিনি নিজে গাড়ি চালিয়ে ঘুরছেন৷ তিনি জানান, এই ভ্রমণের অভিজ্ঞতা অসাধারণ৷ অনেক কিছু দেখতে ও জানতে পেরেছেন৷ বহু মানুষের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দিত৷ আইসিপি থেকে বেরিয়ে তাঁরা রাজ্য অতিথিশালায় পৌঁছে আগামীকাল বুধবার তাঁরা শিলচরের উদ্দেশে রওয়ানা হবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top