News Flash

  • Home
  • Uncategorized
  • ৬টি জেলা ও ১২টি মহকুমা হাসপাতালে বিনামূল্যে প্যাথলজি পরিষেবা শুরু হচ্ছে
Image

৬টি জেলা ও ১২টি মহকুমা হাসপাতালে বিনামূল্যে প্যাথলজি পরিষেবা শুরু হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ চিকিৎসা ক্ষেত্রে রোগীদের বিরাট স্বস্তির ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ রাজ্যের ছয়টি জেলা হাসপাতাল এবং ১২টি মহকুমা হাসপাতালে বিনামূল্যে প্যাথলজি পরিষেবা শুরু হচ্ছে৷ রোগ নির্ণয়ে ৬০ ধরণের পরীক্ষা এর আওতাধীন রয়েছে৷ পিপিপি মডেলে আগামী ২৩ ফেব্রুয়ারী এই পরিষেবার সূচনা হচ্ছে৷ আইজিএম হাসপাতাল সহ একযোগে সবকটি হাসপাতালে এই পরিষেবার সূচনা হবে৷


এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জানিয়েছেন, রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষার ব্যয়ভার বহন করা অনেক রোগীর পরিবারের জন্য ভীষণ কষ্টসাধ্য হয়ে উঠে৷ রোগ নির্ণয়ে রক্তের নমুনা কিংবা অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা ছাড়া সঠিক চিকিৎসা করা চিকিৎসকদের পক্ষে সম্ভব নয়৷ তাই, রাজ্যে প্যাথলজি সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যের প্রদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ পিপিপি মডেলে এই পরিষেবা শুরু হচ্ছে৷ হায়দ্রাবাদস্থিত এএসআর হাসপাতাল এই পরিষেবা প্রদান করবে৷ তার জন্য বাছাই করা সমস্ত হাসপাতালে তারা পরিকাঠামো গড়ে তুলেছে৷


তাঁর কথায়, ছয়টি জেলা এবং ১২টি মহকুমা হাসপাতালে একই দিনে এই পরিষেবা শুরু হচ্ছে৷ আগরতলা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হবে৷ তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট হাসপাতালে কোন পরীক্ষা করা না গেলে তা আগরতলায় পাঠানো হবে৷ তবে, অধিকাংশ পরীক্ষায় নিজ নিজ ক্ষেত্রে করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন৷ তিনি জানিয়েছেন, অনলাইন পদ্ধতিতে সমস্ত পরীক্ষার রিপোর্ট সংক্রান্ত সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে৷ তাতে বহু পুরনো রিপোর্টও নিমিষের মধ্যে পাওয়া যাবে৷
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সমস্ত হাসপাতালে ২৪ ঘন্টা এই পরিষেবা চালু থাকবে৷ এদিকে, প্রত্যোক রোগীর পরীক্ষার জন্য ৩৩১ টাকা ধার্য্য করা হয়েছে৷ এই খরচ রাজ্য সরকার বহন করবে৷
এদিন তিনি আরো জানিয়েছেন, রিজিওন্যাল ক্যান্সার ইন্সস্টিটিউ আগামী আগস্ট মাসে উদ্বোধনের প্রস্তুতি চলছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top