News Flash

  • Home
  • Uncategorized
  • ৪.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর প্রদেশ, কম্পন অনুভূত দিল্লিতেও
Image

৪.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর প্রদেশ, কম্পন অনুভূত দিল্লিতেও

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): সাত সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর প্রদেশ| হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতেও| তবে, খুব বেশি সময় স্থায়ী হয়নি ভূকম্পন| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.০| ভূমিকম্পে উত্সস্থল ছিল উত্তর প্রদেশের বাঘপত জেলা| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছেন, বুধবার সকাল ৭.৫৯ মিনিট নাগাদ ৪.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে উত্তর প্রদেশে| ভূমিকম্পের উত্সস্থল ছিল উত্তর প্রদেশের বাঘপত জেলায়, ২৮.৯ উত্তর অক্ষাংশ এবং ৭৭.৩ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে|


উত্তর প্রদেশের বাঘপত ছাড়াও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে মুজাফফরনগর এবং রাজধানী দিল্লিতেও| তবে, খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি ভূকম্পন| প্রশাসন সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, সাত সকালে মৃদু ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন উত্তর প্রদেশ ও দিল্লির মানুষজন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top