News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় রেলওয়ের জন্য বিশ্ব রেকর্ড! বারাণসীতে যাত্রা শুরু ডিজেল থেকে বৈদ্যুতিক রূপান্তরিত লোকোমোটিভ-এর
Image

ভারতীয় রেলওয়ের জন্য বিশ্ব রেকর্ড! বারাণসীতে যাত্রা শুরু ডিজেল থেকে বৈদ্যুতিক রূপান্তরিত লোকোমোটিভ-এর

বারাণসী, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের বারাণসীতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনের সফরে নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে একটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ২৯,০০০ কোটি টাকা প্রকল্পের ভিত্তিপপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার সকাল ন’টা নাগাদ ববতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সোজা চলে যাবেন বারাণসীর ডিজেল লোকোমোটিভস ওয়ার্ক (ডিএলডাব্লিউ)-এ। সেখানে সবুজ পতাকা নেড়ে বিশ্বের মধ্যে প্রথম ডিজেল থেকে বৈদ্যুতিক রূপান্তরিত লোকোমোটিভ-এর সূচনা করেন প্রধানমন্ত্রী।


এরপর রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে সন্ত রবিদাস মন্দিরে যান প্রধানমন্ত্রী। রবিদাস মন্দিরে পুজো দেওয়ার পর রবিদাস জন্মস্থলী এলাকায় উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মহামান্য মদনমোহন মালব্য ক্যান্সার ইনস্টিটিউট-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সবশেষে, রোহানিয়া এলাকার ঔধেই গ্রামে একটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনভর ঠাসা কর্মসূচী শেষে মঙ্গলবারই দিল্লিতে ফিরবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top