News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনিক গাফিলতির জন্য পুলওয়ামায় এতবড় জঙ্গি হামলা হয়েছে, দাবি অভিষেক মণু সিঙ্ঘভি
Image

প্রশাসনিক গাফিলতির জন্য পুলওয়ামায় এতবড় জঙ্গি হামলা হয়েছে, দাবি অভিষেক মণু সিঙ্ঘভি

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রশাসনিক গাফিলতির জন্য পুলওয়ামায় এতবড় জঙ্গি হামলা হয়েছে। মঙ্গলবার ট্যুইট করে এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মণু সিঙ্ঘভি।ট্যুইটারে অভিষেক মণু সিঙ্ঘভি লেখেন, ‘কনভয়ের নিরাপত্তায় যথেষ্ট গাফিলতি ছিল। ৭৮টি ট্রাকে ২৫০০ জওয়ানকে একবার নিয়ে যাওয়ার পুরোপুরি ভুল সিদ্ধান্ত ছিল। এমনকি এই ক্ষেত্রে গোয়েন্দা রিপোর্টকেও অগ্রাহ্য করা হয়েছে।’

হামলার পর কংগ্রেসের দায়িত্ব সম্পন্ন ভূমিকার প্রশংসা করে অভিষেক মণু সিঙ্ঘভি ট্যুইটে লেখেন, কংগ্রেস অত্যন্ত দায়িত্ব সম্পন্ন দলের ভূমিকা পালন করেছে। এই ঘটনার যাতে কোনও পুনরাবৃত্তি না হয় সে দিকে নজর রাখতে হবে।প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ-এর কনভয়ে বিপুল পরিমাণে বিস্ফোরক নিয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। নারকীয় এই হামলায় শহিদ হয়েছে ৪২-এরও বেশি জওয়ান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top