News Flash

  • Home
  • Uncategorized
  • যোগ্য জবাব সমস্যার সমাধান নয়, পুলওয়ামা হামলায় ভিন্ন মত কুমারস্বামীর
Image

যোগ্য জবাব সমস্যার সমাধান নয়, পুলওয়ামা হামলায় ভিন্ন মত কুমারস্বামীর

মাইসোর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামায় সিআরপিএফ কনভয় হামলায় শহিদ জওয়ানদের প্রতি গোটা দেশ যখন শোকাহত। তখনই উল্টো সুর কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর কন্ঠে। গোটা দেশ যখন এই নারকীয় হত্যাকাণ্ডে প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে। এমনকি জোট শরিক কংগ্রেসও যখন পাকিস্তান এবং জঙ্গিদের যোগ্য জবাব দেওয়ার পক্ষে সওয়াল করছে। ঠিক তখনই যোগ্য জবাব কোনও সমস্যার সমাধান নয় বলে সাফ জানিয়ে দিলেন কুমারস্বামী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামী বলেন, ‘এটি কোনও আক্রমণ বা প্রতি আক্রমণের বিষয় নয়। ওই অঞ্চলে (জম্মু ও কাশ্মীর) ক্রমাগত জঙ্গি হামলার ফলে বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। যোগ্য জবাব দিয়ে সেই সব জীবনগুলিকে আর ফিরিয়ে আনা যাবে না। কেন্দ্রকে এগিয়ে এসে এই সমস্যার সমাধান করতে হবে। যাতে করে সেখানে পরিস্থিতি আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে।’


পাকিস্তানে জঙ্গি রাষ্ট্রের তকমা দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গেও প্রতিবেশী এই রাষ্ট্রের প্রতি নমনীয় মনোভাব দেখিয়েছেন কুমারস্বামী। এই বিষয়ে তিনি বলেন, ‘আগামী দিনে এমন জঙ্গি হামলা যাতে আর না ঘটে তার জন্য কেন্দ্রকে সচেষ্ট হতে হবে।’ প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪২-এর বেশি সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলেও চিহ্নিত করেছিলেন। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কথা বলার পরিস্থিতিও আরও নেই বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করারও আহ্বানও জানিয়েছেন তিনি। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top