News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু দু’জন ব্যক্তির, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

কর্ণাটকে বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু দু’জন ব্যক্তির, তদন্ত শুরু করেছে পুলিশ

বেঙ্গালুরু, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): কোল্লুর মন্দির থেকে ফেরার পথে বিজেপি বিধায়কের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দু’জন ব্যক্তি| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি বিধায়ক সি টি রবি-সহ আরও ৪ জন| সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমকুর জেলার কনিগালের কাছে| গাড়ি ধাক্কায় নিহত দু’জন পুন্যার্থীর নাম হল, শশীকুমার গৌড়া এবং সুনীল গৌড়া| আহত অবস্থায় চিকমাগালুরের বিজেপি বিধায়ক সি টি রবি-সহ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|


পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাতে কোল্লুর মন্দির থেকে ফিরছিলেন দু’জন ব্যক্তি| রাতের অন্ধকারে কুনিগালের কাছে ওই দু’জন ব্যক্তিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বিজেপি বিধায়কের গাড়ি| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শশীকুমার গৌড়া এবং সুনীল গৌড়া নামে ওই দু’জন ব্যক্তি| এছাড়াও আহত হয়েছে বিজেপি বিধায়ক-সহ আরও ৪ জন| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি বিধায়কের গাড়ি, তা তদন্ত করে দেখছে পুলিশ| 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top